Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রেকর্ড গড়ে বিশ্বকাপ ফাইনালে ভারত। জেমিমা-হরমনপ্রীতের ব্যাটে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয় (India beats Australia)।
ভারতের দাপটে থামলো অজিদের জয় রথ (India beats Australia)
একদিকে যেমন ছিল বৃষ্টির ভ্রুকুটি তেমন অন্যদিকে ছিল অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ। কিন্তু আজ কোনও বাধাই থামাতে পারলো না ভারতীয় নারী শক্তিকে। রেকর্ড রান তাড়া করে সাত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত। জেমিমা রড্রিগেজের ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ম্যাচ জেতানো ইনিংসে ভর করে ৯ বল বাকি থাকতেই ফাইনালের টিকিট অর্জন করে ফেলল ভারতীয় মহিলা দল। তাঁর ইনিংসসে ছিল ১৪ বাউন্ডারি। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮৮ বলে ৮৯ রানের ‘ক্যাপ্টেনস নক’ খেললেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারিতে। তৃতীয় উইকেটে দু’জনের ১৫৬ বলে ১৬৭ রানের পার্টনারশিপই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। বিশ্বকাপ জয় থেকে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে ভারত। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা (India beats Australia)।
বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর সিদ্ধান্ত ভুল ছিল না। ভারতের সামনে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের ‘এভারেস্ট’ সমান টার্গেট রাখে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিলি (৫) ক্রান্তি গৌড়ের বলে দ্রুত ফিরে গেলেও অজিদের হয়ে দ্বিতীয় উইকেটে ফিবি লিচফিল্ড ও এলিস পেরি ১৫৫ রানের পার্টনারশিপ করেন। শতরান করেন লিচফিল্ড। ৯৩ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ১১৯ করেন তিনি। তাঁকে ফিরিয়ে জুটি ভাঙেন আমনজ্যোৎ কৌর। পেরি ৮৮ বলে ৬ বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে করেন ৭৭ রান।
এরপর বেথ মুনি (২৪), অ্যানাবল সাদারল্যান্ড (৩) ও তাহিলা ম্যাক’গ্রার (১২) দ্রুত খুইয়ে বসে অস্ট্রেলিয়া। তখন মনে হচ্ছিল ৩০০ রান হয়তো তুলতে পারবে না অজিরা। কিন্তু চলতি বিশ্বকাপে জোড়া শতরান করা অভিজ্ঞ অ্যাশলি গার্ডনার ৪৫ বলে ৪টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে দলকে রানের পর্বতে পৌঁছে দেন। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি অজিরা। ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তোলে তারা। ভারতীয় বোলারদের মধ্যে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২ করে উইকেট নেন। এবং ১ করে উইকেট নেন ক্রান্তি, আমনজ্যোৎ ও রাধা যাদব (India beats Australia)।

আরও পড়ুন: Pallavi Chatterjee: চরম অভাব, বিক্রি করতেন চা! প্রসেনজিতের বোনের স্ট্রাগলিং জীবন
বিশ্বকাপের সেমিফাইনালে ৩৩৯ রানে টার্গেট যথেষ্ট কঠিন বললেও কম বলা হবে। কিন্তু ঠান্ডা মাথায় সেই অসাধ্যসাধন করেই ভারতকে ফাইনালে পৌঁছে দিলেন অধিনায়ক হরমনপ্রীত ও জেমিমা। ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধনা (২৪) ও শেফালি বর্মা (১০) দ্রুত ফিরে গেলেও ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জেমিমা ও হরমনপ্রীত। অনবদ্য অপরাজিত শতরানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেই মাঠ ছাড়লেন ম্যাচের সেরা জেমিমা। দ্বিতীয় ওভারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত খেললেন তিনি।
তাঁকে যোগ্য সঙ্গত করলেন দীপ্তি শর্মা (১৭ বলে ২৪), রিচা ঘোষ (১৬ বলে ২৬) এবং আমনজ্যোৎ (৮ বলে অপরাজিত ১৫)। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ৩৪১ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ভারত। এক দিনের ক্রিকেটে এটিই ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। এই ভারতের কাছেই। তারপর থেকে আর একদিনের বিশ্বকাপে হারেনি তারা। আট বছর পর সেই ভারতের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (India beats Australia)।


