Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের (Jhargram Bomb Scare) ব্যস্ত রাস্তায় একটি পরিত্যক্ত লাল ব্যাগকে কেন্দ্র করে ছড়াল বোমাতঙ্ক। কোর্ট রোড ও জুবলি মার্কেট রোড সংলগ্ন এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। সকালবেলার ব্যস্ত সময়ে আচমকা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্দেহ হয় পথচলতি মানুষের (Jhargram Bomb Scare)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে দীর্ঘক্ষণ (Jhargram Bomb Scare) একটি লাল ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচলতি মানুষের। ব্যাগটির ভিতরে কী রয়েছে, তা নিয়ে তৈরি হয় উদ্বেগ। সম্ভাব্য বিপদের আশঙ্কায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী।
তড়িঘড়ি সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে (Jhargram Bomb Scare)
নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ তড়িঘড়ি সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে। সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড বসানো হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি ব্যাগটির ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে।
বম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। তবে ব্যাগের ভিতরে আদৌ কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে আপাতত গোটা বিষয়টি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও উদ্বেগ।


