Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের (Kolkata Metro Special Services) সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর, সোম ও মঙ্গলবার ব্লু লাইনে নির্ধারিত শেষ মেট্রোর সময়ের পরেও চলবে অতিরিক্ত পরিষেবা।
সূত্রের খবর (Kolkata Metro Special Services)
মেট্রো রেল সূত্রে খবর, ওই দু’দিন রাতে (Kolkata Metro Special Services) শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে একটি করে অতিরিক্ত মেট্রো জোড়া ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। বর্তমানে নির্ধারিত শেষ মেট্রো ছাড়ার সময় রাত ১০টা ৩০ মিনিট। অর্থাৎ, যাত্রীদের সুবিধার্থে আরও ২০ মিনিট অতিরিক্ত পরিষেবা মিলবে।
ছুটির দিনেও মেট্রো পরিষেবা চালু থাকবে (Kolkata Metro Special Services)
অন্যদিকে, ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটির দিনেও মেট্রো পরিষেবা চালু থাকবে। ওই দিন ব্লু লাইনে মোট ২৫৪টি, গ্রিন লাইনে ২১২টি এবং ইয়েলো লাইনে ৯২টি মেট্রো চলবে। ব্লু লাইনে ১২৭টি আপ ও ১২৭টি ডাউন পরিষেবা থাকবে। গ্রিন লাইনে ১০৬টি আপ ও ১০৬টি ডাউন এবং ইয়েলো লাইনে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন মেট্রো চালানো হবে।
আরও পড়ুন: Monday Horoscope 2026: বৈকুণ্ঠ চতুর্দশীতে গ্রহের শুভ যোগ, মেষ থেকে মীন-কেমন কাটবে আজকের দিন?
তবে এই তিনটি লাইনে প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। গ্রিন ও ইয়েলো লাইনে শেষ মেট্রোর সময়সূচিও অপরিবর্তিত থাকছে। পাশাপাশি পার্পল ও অরেঞ্জ লাইনেও স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
উৎসবের দিনে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষের।


