Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছন শুভমন, গম্ভীর, যশপ্রীত বুমরারা (India vs South Africa)।
কলকাতায় পা রাখলেন শুভমান গিলরা (India vs South Africa)
ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তাঁর হাত ধরে। টেস্ট দলের অধিনায়ক হিসাবে জীবনের প্রথম পরীক্ষা দিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। ইংরেজদের চোখে চোখ রেখে সিরিজ ড্র করেছেন। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। টেস্ট দলের অধিনায়ক হিসাবে শুভমন গিলের প্রভাব আরও বেড়েছে (India vs South Africa)।
সদ্য অস্ট্রেলিয়া সফর শেষ করে এ বার নতুন অভিযানে নামতে চলেছেন শুভমন গিল-গৌতম গম্ভীররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দ্বৈরথে। যে সিরিজের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর থেকে শুরু ইডেনে। আর সেই জন্য রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছন শুভমন, গম্ভীর, যশপ্রীত বুমরারা। তার আগে সকালে কলকাতায় চলে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার কাগিসো রাবাডা এবং এডেন মার্করাম। সোমবার সকালে দক্ষিণ আফ্রিকার বাকি ক্রিকেটাররা কলকাতায় চলে আসবেন। এখন পর্যন্ত ঠিক আছে সোমবার কোনও দলই অনুশীলন করবে না। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে টেস্টের প্রস্তুতি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা কিন্তু কঠিন প্রতিপক্ষ হতে পারে। অন্যদিকে গিলের নেতৃত্বে ভারতও এখন নিজেদের আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে।

আরও পড়ুন: Richa Ghosh: রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই সিরিজে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ম্য়াচ খেলে তিনি প্রস্তুতি নিয়েছেন। কিন্তু গত কাল ওই ম্যাচে ব্যাট করার সময় বেশ কয়েক বার বলের আঘাত পান ঋষভ। তাঁকে ওই সময় মাঠ থেকে তুলে নেন ‘এ’ দলের কোচ ঋষীকেশ কানিতকর। পরে অবশ্য ঋষভ ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন। তবে অনেকে আশা করলেও দলে ডাক পাননি সামি। রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করেও বারবার ডাক না পাওয়ার ফলে তাঁর জাতীয় দলের হয়ে খেলার দরজা কার্যত বন্ধ বলেই মনে করেছেন অনেকে (India vs South Africa)।


