Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রেন কিংবা স্টেশনে থুতু ফেললেই দ্বিগুণ জরিমানা। ১০০০ নয় এবার গুনতে হবে দু-হাজার টাকা। স্টেশন চত্বরে নোংরা করা, পানের পিক ফেলা রুখতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)। এই ধরনের কাজকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হবে। রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
কোন কোন কাজ করলে দিতে হবে জরিমানা? (Indian Railways)
নির্ধারিত ডাস্টবিন ছাড়া স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে যেকোনও আবর্জনা ফেলা, থুতু ফেলা, পানের পিক ফেলা, প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। স্টেশন চত্বরে দৈনন্দিন কাজও করা নিষিদ্ধ। স্নান করা, রান্না করা, বাসন অথবা জামাকাপড় ধোওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও অনুমতি ছাড়া রেল চত্বরে পশু-পাখিদের খাওয়ানো।
আরও পড়ুন:Nestle India: সতর্কবার্তা নিয়ে খাদ্যসংস্থাগুলির পরামর্শ নেওয়া হোক: সরকারের কাছে দাবি নেসলের
রেলের কামরায় অনেক সময় দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপনের পোস্টার। এগুলোও নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি দেওয়াল লিখন, পোস্টার মারা, মার্কার দিয়ে নাম লেখা বা রেলের সম্পত্তি বিকৃত হতে পারে এমন কার্যকলাপ। ভুল করলেও গুনতে হবে ২০০০ টাকা জরিমানা (Penalty)।
হকারদের জন্য বাধ্যতামূলক ডাস্টবিন
রেলের (Indian Railways) নির্দেশিকায় জানানো হয়েছে, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট পরীক্ষক (TTE) এবং সমমর্যাদার আধিকারিকদের এই জরিমানা আদায়ের জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি স্টেশন চত্বরের হকারদের জন্য প্রতিটি দোকানে বাধ্যতামূলক করা হয়েছে ডাস্টবিন রাখা।
আরও পড়ুন:Onion Price: সরকারের দারুন উদ্যোগ, কমতে পারে পেঁয়াজের দাম!
২৪ অগাস্ট কেন্দ্র সরকারের তরফে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, রেলওয়ে (Indian Railways) চত্বরে যেকোনও ধরণের নোংরা ছড়ানো বা পরিবেশ দূষিত করাকে এখন থেকে কঠোর অপরাধ হিসেবে গণ্য করা হবে। ২০১২ সালের পুরনো নিয়ম অনুযায়ী এই অপরাধের জন্য জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা, যা এখন করা হয়েছে ১,০০০ টাকা। তবে অপরাধী যদি ঘটনাস্থলে দাঁড়িয়ে জরিমানার টাকা মেটাতে অস্বীকার করেন, তবে বিষয়টি গড়াচ্ছে আদালত পর্যন্ত। সেক্ষেত্রে বিচারকের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা গুনতে হতে পারে।


