Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে (Shiliguri Fire Incident)। সোমবার সকালে আচমকাই গোডাউনে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা দ্রুত গোটা গোডাউন ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
দমকলের দুটি ইঞ্জিন (Shiliguri Fire Incident)
আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
আরও পড়ুন: Teacher Protest: সেনসাসের চাপে শিক্ষকতা! হাইকোর্টের বিকল্প পরামর্শ?
নিয়ন্ত্রণে আনার চেষ্টা (Shiliguri Fire Incident)
প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দমকলকর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।



