Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন ঈশান কিষান। এ বার তিনি ফাইনালেও দুর্দান্ত ইনিংস খেললেন (Ishan Kishan)।
দুরন্ত ফর্মে ঈশান (Ishan Kishan)
শেষবার দেশের জার্সিতে ঈশান কিষান খেলেছেন দুই বছর হয়ে গিয়েছে। তারপর আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও জাতীয় দলে সুযোগ হয়নি তাঁর। আসন্ন বিশ্বকাপ ও সিরিজে সুযোগের আশায় দুর্দান্ত পারফরম্যান্স ওরে চলেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ১০১ রানের ইনিংস খেললেন তিনি হরিয়ানার বিরুদ্ধে (Ishan Kishan)।
SMAT ফাইনালে মুখোমুখি হয়েছে ঝাড়খণ্ড ও হরিয়ানা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা। ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান ওপেন করতে নামেন, সঙ্গী বিরাট সিং। নেমেই তিনি একের পর এক বড় শট খেলতে থাকেন। বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন তিনি। ছয়টা চার ও ১০টি ছয় মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। ৪৯ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে বিরাট সিং ব্যর্থ হন। মাত্র ২ রান করেন তিনি।
তিন নম্বরে ব্যাট করতে নেমে কুমার কুশাগ্রা ঈশান কিষানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। কুমার কুশাগ্রা করেন ৮১ রান, মাত্র ৩৮ বল খেলে তিনি এই রান করেন (Ishan Kishan)।

চলতি মুস্তাক আলি ট্রফিতে ঈশান কিষানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই তরুণ তারকা ব্যাটার। তার পরের ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে করেন ৯৩ রান। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৩ রান। এ বার ফাইনালে করলেন ১০১ রান। ধারাবাহিক ভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি।
সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতায় ঈশান কিষানের এই পারফরম্যান্সের ফলে তিনি জাতীয় দলে প্রবেশের জন্য যোগ্য দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করছেন। যদিও টি-টোয়েন্টি দলে যেই অবস্থা তাতে তাঁকে কোথায় খেলানো হবে সেটা বড় প্রশ্ন। তবু তাঁর ভক্তদের আশা যে তাঁকে আবার দেখা যাবে দেশের জার্সি গায়ে মাঠে নামতে (Ishan Kishan)।


