Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভশ্রী সরকার, জলপাইগুড়ি: পেনশন বন্ধ, ক্যান্সারের ওষুধ (Jalpaiguri Municipality) কেনার টাকা নেই! জলপাইগুড়ি পুরসভার গেটে চেয়ার পেতে বিক্ষোভে প্রবীণ কর্মীরা। পুরবোর্ডকে চরম হুঁশিয়ারি! সোমবারের পর বুধবার আবারও বকেয়া পেনশনের দাবিতে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি পুরসভা চত্বর। দীর্ঘদিনের প্রাপ্য পেনশন না পেয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পুরসভার মূল গেটের সামনে প্লাস্টিকের চেয়ার পেতে অবস্থান বিক্ষোভে বসলেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা।
মিথ্যে আশ্বাস! (Jalpaiguri Municipality)
বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত কর্মীদের (Jalpaiguri Municipality) অভিযোগ, দিনের পর দিন তাঁদের কেবল মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে। আধিকারিকদের কাছে দরবার করেও মিলছে না কোনও সুরাহা।
আন্দোলনকারীদের তরফে সন্দীপ ব্যানার্জী ক্ষোভ উগরে দিয়ে বলেন,”আমাদের মধ্যে অনেকেই ক্যান্সারের মতো মারণরোগে আক্রান্ত। পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসার খরচ পর্যন্ত চালানো সম্ভব হচ্ছে না। অগ্নিমূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে আমরা দিশেহারা।” পুর প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা অভিযোগ তোলেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে ২২ জন কাউন্সিলরের কাউকেই পাওয়া যাচ্ছে না। প্রশাসনেরও সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না বলেই অভিযোগ আন্দোলনকারীদের।
আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিলে পাতে নুনের বদলে গুঁড়ো সাবান! অসুস্থ একাধিক পড়ুয়া
কার্যত ,অভিভাবকহীন অবস্থায় ধুঁকছে জলপাইগুড়ি পুরসভা। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বকেয়া পেনশন না মেটালে এই অবস্থান জারি থাকবে। চিকিৎসার অভাবে বা অর্থাভাবে যদি কোনও অবসরপ্রাপ্ত কর্মীর মর্মান্তিক পরিণতি হয়, তবে তার সম্পূর্ণ দায় পুর কর্তৃপক্ষ ও ২২ জন কাউন্সিলরকেই নিতে হবে।


