Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জলপাইগুড়ি, শুভশ্রী সরকার: পুজোর ছুটিতে ডুয়ার্স (Dooars Tour) ভ্রমণের পরিকল্পনা করছেন? পর্যটকদের জন্য এবার বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর পুজোর আগেই ফের খুলতে চলেছে বন দফতরের জনপ্রিয় দুটি বনবাংলো। করোনা পরিস্থিতির পর থেকে বন্ধ থাকা এই বনবাংলোগুলি নতুনভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও।
প্রকৃতির কোলে মনোরম দৃশ্য (Dooars Tour)
সবচেয়ে বড় আকর্ষণ মূর্তি নদীর তীরবর্তী (Dooars Tour) বনবাংলো ও কটেজগুলি। কাচের জানালা খুললেই দেখা মিলবে পাহাড়ি নদী ও গরুমারা জঙ্গলের সবুজ সৌন্দর্য। নদীর ধারে বন্যপ্রাণীদের জল খেতে আসার দৃশ্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা। পাশাপাশি রামসাই রাইনো ক্যাম্পের কটেজগুলিও ফের চালু হচ্ছে। সেখান থেকে জলঢাকা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যাবে।

বাড়বে হাতি সওয়ারির সুযোগ
এদিকে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে পর্যটকদের বাড়তি ভিড় সামলাতে আনা হচ্ছে আরও একটি হাতি। ফলে হাতি সওয়ারির সুযোগও বাড়বে। বনবাংলো, নদী, জঙ্গল সাফারি ও হাতি সওয়ারি-সব মিলিয়ে এবারের পুজোয় পর্যটকদের জন্য ডুয়ার্স হতে চলেছে আরও আকর্ষণীয়।


