Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি (JD Vance in India) নিয়ে জোরালো বিতর্কের মাঝেই ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার সকালে দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাঁর অবতরণের কথা রয়েছে। সফরে ভান্সের সঙ্গে থাকছেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তাঁদের তিন সন্তান— ইওয়ান, বিবেক ও মিরাবেল। এই সফরকে ঘিরে দিল্লির কূটনৈতিক ও বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ (JD Vance in India)
ট্রাম্প প্রশাসন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে চাপ সৃষ্টির উদ্দেশ্যে (JD Vance in India) শুল্কনীতি কার্যকর করলেও, চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ থামায়নি। এই প্রেক্ষাপটে ভান্সের ভারত সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শুল্কনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা (JD Vance in India)
সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভান্সের বৈঠক (JD Vance in India) হওয়ার কথা। আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি, যা মোদীর আমেরিকা সফরের সময় প্রাথমিকভাবে আলোচিত হয়েছিল। সেই চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে দুই দেশের মধ্যে সম্প্রতি একাধিক দফা বৈঠক হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সফর সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া, ট্রাম্প সরকারের শুল্কনীতি নিয়েও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শন
দিল্লি পৌঁছেই ভান্স সপরিবারে যাবেন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শনে। এছাড়া স্থানীয় হস্তশিল্প বাজারেও ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের। সংস্কৃতি, ঐতিহ্য এবং বাণিজ্য— তিনটি স্তরেই সফরটি সাজানো হয়েছে। সফরের পরবর্তী গন্তব্য জয়পুর এবং আগরা। সোমবার রাতেই ভান্স জয়পুরে পৌঁছবেন এবং মঙ্গলবার ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখার পাশাপাশি একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন।

দ্বিপাক্ষিক বোঝাপড়া সংক্রান্ত বার্তা
সূত্রের খবর, ওই বক্তৃতায় ভান্স তুলে ধরবেন ট্রাম্প প্রশাসনের আমলে ভারত-আমেরিকা সম্পর্কের ইতিবাচক দিকগুলি। সঙ্গে থাকবে কূটনীতি, পররাষ্ট্রনীতি এবং দ্বিপাক্ষিক বোঝাপড়া সংক্রান্ত বার্তা। বুধবার ভান্স পরিবার নিয়ে যাবেন আগরায়, যেখানে তাজমহল পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। এরপর বিকেলে তাঁরা জয়পুরে ফিরে আসবেন এবং বৃহস্পতিবার সেখান থেকেই দেশে ফিরবেন।
আরও পড়ুন: WB Weather: বৈশাখের শুরুতেই গরমের হুঁশিয়ারি, দক্ষিণবঙ্গে চার-পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা!
সফরকালীন ভান্সের সঙ্গে রয়েছেন মার্কিন প্রশাসনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল— যাঁদের কেউ পেন্টাগনের, কেউ বা স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই সফর যে শুধু প্রতীকী নয়, বাস্তবিক কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করে, তা পরিষ্কার। মোদী-ভান্স বৈঠক ও সফরের বাকি সূচি আগামী দিনে ভারত-আমেরিকা বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের দিকচিহ্ন নির্ধারণে প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


