Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ডায়মন্ড লিগে যোগ্যতা অর্জন করেছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। ট্রফি জয়ের লক্ষ্যপূরণে দৃঢ় প্রতিজ্ঞ নীরজ (Neeraj Chopra)। চলছে জোর কদমে প্রস্তুতি।
ট্রফি জিততে মরিয়া নীরজ (Neeraj Chopra)
দুবারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া ডায়মন্ড লিগের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। এখন ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া তিনি। জুরিখে ২৭ এবং ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগ। ৯০ মিটার দূরত্বে আরও একবার জ্যাভলিন ছুঁড়ে নজির গড়তে চান নীরজ । চারটি ডামন্ড লিগের মধ্যে দুটো ধাপ পূরণ করেছেন নীরজ। চার নম্বরে থেকে ১৫ পয়েন্ট নিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন তরুণ এই জ্যাভলিন থ্রোয়ার (Neeraj Chopra)।

শেষবার ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ছয়জন ফাইনালে অংশ নেবেন। মোট ৩২টি ইভেন্ট হবে মহিলা ও পুরুষ ক্যাটাগরি মিলে। গত ১৬ আগস্ট সিলাসিয়া ও ২২ আগস্ট ব্রাসেলেস আয়োজিত টুর্নামেন্টে অংশ নেননি নীরজ। ডায়মন্ড লিগ ফাইনালে হবে দু দিন ধরে।
আরও পড়ুন : Aswin Retirement : ‘আমার সময় শেষ…!’ এবার আইপিএলকেও বিদায় জানালেন অশ্বিন
এই মরশুমে ২৭ বছর বয়সি নীরজ দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার থ্রো করে ৯০ মিটারের সীমা অতিক্রম করেছিলেন। যদিও ওয়েবারের পরে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। এরপর জুনে ৮৮.১৬ মিটার থ্রো করে তিনি প্যারিস ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন।

নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ পয়েন্ট। যা এসেছে দু’টি ডায়মন্ড লিগ থেকে। এরমধ্যে একটিতে শিরোপা জিতেছিলেন। আর একটিতে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে তিনি। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যান জেলেজনির অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন নীরজ। পুরুষদের জ্যাভলিনে এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড রয়েছে নীরজের নতুন কোচের। প্রসঙ্গত জ্যান জেলেজনি ১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন (Neeraj Chopra)।
জ্যান জেলেজনির এই রেকর্ড এখনও পর্যন্ত কেও ভাঙতে পারেন নি। তবে নীরজ সেই রেকর্ড ভাঙার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন দেখার ‘একলব্য’ নীরজ পারেন কিনা গুরু ‘দ্রোণের’ রেকর্ড ভাঙতে (Neeraj Chopra)।


