Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে একাধিক কড়া নির্দেশিকা (JU Campus Guidelines) জারি। রাত ৮টার পর বিনা অনুমতিতে ক্যাম্পাসে অবস্থান করলে গণ্য করা হবে অনুপ্রবেশকারী হিসেবে। একই সঙ্গে গাড়ি প্রবেশ, পরিচয়পত্র প্রদর্শন এবং রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতেও নতুন নিয়ম।
যাদবপুরে নয়া নিয়ম (JU Campus Guidelines)
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে জারি কড়া নিষেধাজ্ঞা। ১৪ সেপ্টেম্বর একাধিক নতুন নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বৈধ পরিচয়পত্র বাধ্যতামূলক (JU Campus Guidelines) । এমনকী রবিবার ও ছুটির দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরিচয়পত্র না থাকলে অন্য বৈধ পরিচয়পত্র দেখাতে হবে এবং যাঁর সঙ্গে দেখা করতে আসা হয়েছে, তাঁর যোগাযোগের তথ্য সহ রেজিস্টারে প্রয়োজনীয় বিবরণ নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন:Abhishek Banerjee: ৯ ক্যামাক স্ট্রিটে দফতর খালি নয়, হাইকোর্টের নির্দেশে স্বস্তি অভিষেক শিবিরের
ক্যাম্পাসে দুই ও চার চাকার গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া বৈধ পার্কিং স্টিকার গাড়িতে থাকতে হবে (JU Campus Guidelines) । স্টিকার না থাকা গাড়িকে প্রবেশের আগে রেজিস্ট্রেশন নম্বর নথিভুক্ত করতে হবে এবং চালক ও যাত্রীদের বৈধ পরিচয়পত্র প্রয়োজন হলে দেখাতে হবে।
জমায়েতেও নিষেধাজ্ঞা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক অ্যালকোহল এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া বা বৈধ কারণ ছাড়া রাত ৮টার পর ক্যাম্পাসে থাকা ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। নির্দেশিকায় আরও বলা হয়েছে রাত ৮টার পর বিশ্ববিদ্যালয় চত্বর ক্যান্টিন-সহ বিভিন্ন এলাকায় কোনও ধরনের দলীয় জমায়েত করা যাবে না। তবে সন্ধ্যার ক্লাসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় রয়েছে। সন্ধ্যার ক্লাসের পড়ুয়ারা বৈধ পরিচয়পত্র সহ রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতে পারবেন।
আরও পড়ুন:Viral Ganapati Kolkata: গণেশ নয়, যেন খুদে বাচ্চা! কলকাতায় ‘বেবি গণেশ’-এর মূর্তি ভাইরাল
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বেরোনো নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীদের। নির্দেশিকা (JU Campus Guidelines) জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তাকর্মীদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহার, ভয় দেখানো বা অসদাচরণ করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


