Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বই সফরে আন্তর্জাতিক পপতারকা রিহানার একটি ‘গ্ল্যামারাস’ মুহূর্ত আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। একটি গরুকে খাবার খাওয়ানোর দৃশ্য প্রথমে প্রশংসা কুড়ালেও, পরে সেটিই ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা মূল কারণ তাঁর হাতে থাকা একটি বিলাসবহুল ব্যাগ(Rihana Cow Feed)।
ভাইরাল মুহূর্ত থেকে বিতর্ক (Rihana Cow Feed)
মুম্বইয়ের Antilia-তে শিল্পপতি মুকেশ অম্বানির আমন্ত্রণে গিয়ে রিহানা একটি গরুকে খাবার খাওয়ান। এই দৃশ্য অনেকেই ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানানো হিসেবে দেখেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নজর যায় তাঁর হাতে থাকা ব্যাগটির দিকে, যা থেকেই শুরু হয় বিতর্ক।
ডিওর ব্যাগ কেন সমালোচনার কেন্দ্র
খবর অনুযায়ী, রিহানার হাতে ছিল ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড Dior-এর একটি ‘Crunchy’ ব্যাগ, যার দাম প্রায় ৪.৩ লক্ষ টাকা। এই ব্যাগটি মূলত বাছুরের চামড়া ও ভেড়ার চামড়া দিয়ে তৈরি বলে জানা যায়। তথ্য সামনে আসতেই অনেকেই প্রশ্ন তোলেন একদিকে গরুকে খাওয়ানো, অন্যদিকে প্রাণীর চামড়ার তৈরি পণ্য ব্যবহার এ কি দ্বিচারিতা নয়?
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া (Rihana Cow Feed)
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কটাক্ষ করে লেখেন, “গরুকে খাওয়াচ্ছেন, আবার গরুর চামড়ার ব্যাগ ব্যবহার করছেন!” আবার কেউ বলেন, “Feed the cow, wear the cow।” তবে সবাই সমালোচনায় যোগ দেননি। অনেকেই মনে করেন, এটি অতিরঞ্জিত প্রতিক্রিয়া। তাঁদের যুক্তি চামড়ার পণ্য বিশ্বজুড়েই বহুল ব্যবহৃত, এবং একটিমাত্র মুহূর্ত দিয়ে কারও নৈতিকতা বিচার করা ঠিক নয়।
আরও পড়ুন: CRPF Control Room: দ্বিতীয় দফায় প্রস্তুতি তুঙ্গে: সল্টলেক CRPF ক্যাম্পে বাহিনীর কন্ট্রোল রুম
মুম্বই সফরের বড় প্রেক্ষাপট (Rihana Cow Feed)
এই বিতর্কের মাঝেই রিহানার মুম্বই সফর ছিল অত্যন্ত আলোচিত। তিনি পুজো ও আরতিতে অংশ নেন, ‘ফুলোঁ কি হোলি’ উদযাপন করেন এবং ভারতীয় নৃত্যের মুদ্রাও শেখেন। পাশাপাশি, তাঁর ব্র্যান্ড Fenty Beauty-র ভারতীয় বাজারে সম্প্রসারণও এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল।



