Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিরাজুল মিস্ত্রি, বসিরহাট: হিঙ্গলগঞ্জ (Hingalganj Violence) বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েতের ১৮ নম্বর বুথ এলাকায় এক তৃণমূল নেতাকে ঘিরে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তৃণমূল নেতা সৌমেন পাত্রকে স্থানীয় কিছু মানুষ প্রথমে ধরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং পরে মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
টাকা নেবার অভিযোগ (Hingalganj Violence)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমেন পাত্র (Hingalganj Violence) আগে পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকার কিছু মানুষের অভিযোগ, পঞ্চায়েতের দায়িত্বে থাকাকালীন তিনি বিরোধিতা করা এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করা মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন। এছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও যাচাই করা যায়নি।
ঘটনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। অভিযোগ, সৌমেন পাত্র বিজেপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট দেখার পর এলাকার কিছু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপরই তাঁকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে সৌমেন পাত্রকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ, পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে গভীর রাতে তাঁর পরিবারের সদস্যরা থানায় এসে প্রয়োজনীয় মুচলেকা দিয়ে তাঁকে নিয়ে যান।


