Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জেনারেশন জি বা জেন জি-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের (Kangana Ranaut) জেরে কিছুদিন আগেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। আন্দোলনকারী তরুণ প্রজন্মের একাংশকে ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছিল অসন্তোষ। তবে এবার সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল তাঁর বক্তব্যে।
নতুন প্রজন্মের প্রশংসা (Kangana Ranaut)
শুক্রবার নতুন প্রজন্মের প্রশংসা করে (Kangana Ranaut) কঙ্গনা তাঁদের দেশের শক্তি ও সম্পদ হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, তরুণ সমাজই ভারতের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি তাঁদের ভারতীয় সংস্কৃতির দূত হিসেবেও দেখার কথা বলেন তিনি।
রাজনৈতিক জল্পনা
কঙ্গনার এই মন্তব্যের সময়কাল নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। এর ঠিক একদিন আগে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে RSS প্রধান মোহন ভগবত বলেছিলেন, নিজেদের অধিকার বা দাবির জন্য তরুণরা পথে নামলেই তাঁদের দেশবিরোধী বলা যায় না। তরুণরা দেশেরই সন্তান এবং তাঁদের যুক্তিসঙ্গত দাবিগুলি গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন তিনি।
আরও পড়ুন: Hardeep Singh Puri: পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, ভারতের LPG আমদানিতে বড় বদল
এর আগে NEET-UG প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত তরুণীদের প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। যদিও পরে তিনি দাবি করেন, তাঁর বক্তব্য নির্দিষ্ট কিছু আন্দোলনকারীর আচরণ ও ভাষার বিরুদ্ধে ছিল।


