Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন (PM Modi) অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়াশোনার পর পেশাগত জীবনে প্রবেশের আগে পড়ুয়াদের কৌতূহল ধরে রাখা এবং সবসময় নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করার পরামর্শ দেন তিনি।
আউট অব সিলেবাস প্রশ্ন (PM Modi)
“পরীক্ষায় সাধারণত সিলেবাসের মধ্যেই (PM Modi) প্রশ্ন থাকে, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যার কোনও নির্দিষ্ট ‘সিলেবাস’ নেই।” তাই অপ্রত্যাশিত সমস্যার মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আগামী কয়েক দশকে প্রযুক্তি, শিল্প এবং বিশ্ব অর্থনীতির গতিপথ দ্রুত বদলাবে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত শেখা।
পড়ুয়াদের হাতে গোল্ড মেডেল (PM Modi)
পড়ুয়াদের প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তুলতেও উৎসাহ দেন মোদী। তাঁর বক্তব্য, কোনও বিষয়কে শুধু প্রচলিত বলে মেনে না নিয়ে তা নিয়ে ভাবতে হবে, প্রশ্ন করতে হবে এবং উত্তর খোঁজার সাহস রাখতে হবে।
সমাবর্তনে কৃতী পড়ুয়াদের হাতে গোল্ড মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের সাফল্যে অভিভাবকদের পাশাপাশি তিনিও গর্বিত বলে জানান। একইসঙ্গে আরও বেশি সংখ্যক ছাত্রীকে এই ধরনের সাফল্যে দেখতে চাওয়ার কথাও বলেন তিনি।
আরও পড়ুন: Kangana Ranaut: ‘নর্দমা প্রজন্ম’ থেকে ‘দেশের শক্তি’, জেন জি নিয়ে কঙ্গনার সুরবদল
দেশের স্টার্টআপ ক্ষেত্রে তরুণ প্রজন্মের অবদানের কথাও তুলে ধরেন মোদী। সেমিকন্ডাক্টর শিল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে চিপ থেকে শিপ-বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির নেতৃত্ব দিতে পারে এই প্রজন্ম।


