Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মাঝেই মন খারাপের পোস্ট কৌশাম্বীর। ২০২৪ সালে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ( kaushambi Chakrabarty) গাঁটছড়া বাঁধেন অভিনেতা আদৃত রায়ের ( Adrit Roy) সাথে। বিয়ের পরপরই অভিনেত্রীর জীবনে নেমে আসে দুর্যোগ।
বিয়ের পরেই ছন্দপতন! (kaushambi Chakrabarty)
বিয়ের কয়েক মাসের মাথায় নিজের মাকে হারান অভিনেত্রী। অভিনেত্রীর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। নতুন দাম্পত্যের মাঝেই ঘটেছিল এই পারিবারিক ছন্দপতন। নিজের মাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কয়েক মাস নিজেকে সামাজিক মাধ্যম থেকে দূরে রেখেছিলেন তিনি। কাজের মধ্যে দিয়ে নিজের সময় পার করেছেন।
আদৃতকে পাশে পাওয়া (kaushambi Chakrabarty)
অভিনেত্রীর জীবনের এই কঠিন সময় সর্বদা পাশে পেয়েছিলেন স্বামী ( Husband) আদৃত রায় ( Adrit Roy) ও পরিবারের সকল সদস্যদের। অভিনেত্রীকে ওই সময়ে শিশুর মতন আগলে রেখেছিলেন আদৃত( Adrit)। এছাড়াও পাশে পেয়েছিলেন কিছু বন্ধু-বান্ধবদের।
অন্যরকম পুজো (kaushambi Chakrabarty)
বিগত বছরের পুজোটা ( Durga Puja) অভিনেত্রীর অন্যরকম ভাবে কেটেছে। মাকে ছাড়া প্রথম পুজো কাটিয়েছিলেন কৌশাম্বী ( kaushambi) । এর সাথেই ছিল মাতৃ বিয়োগের জন্য কালঅশৌচ। এই কারনেই তিনি কোনো পুজো পার্বণের অংশ হতে পারেননি। গত বছর পুজোয় তাঁর জীবনের প্রথম সিঁদুর খেলা থাকলেও, তিনি সেটি পালন করতে পারেননি। গত বছর পুজোয় অভিনেত্রীর সামাজিক মাধ্যমের ( Social Media) পাতায় দেখা গিয়েছিল কিছু রংহীন ছবি। কোনও ছবিতে তাঁকে দেখা গিয়েছিল স্বামী আদৃতের( Adrit) সাথে আনমনে বসে আছেন, আবার কখনো নিজেই অন্যমনস্ক ভাবে বসে আছেন। এই সমস্ত ছবি দেখে মন খারাপ হয়েছিল তাঁর ভক্তদের। সেই মন খারাপ করা ছবি দেখে ভক্তদের বার্তা ছিল, “তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো দিদিভাই “।
সমাজমাধ্যম থেকে দূরে থাকা (kaushambi Chakrabarty)
কৌশাম্বীকে ( Kaushambi) বর্তমানে দেখা যাচ্ছে গৃহপ্রবেশ (Grihoprobesh) ধারাবাহিকে মোহনার চরিত্রে অভিনয় করতে। এই চরিত্রে অভিনয় করার জন্য শুনতে হচ্ছে নানা রকম কটু কথা। একান্তই তাঁর এই চরিত্রের অভিনয়ের জন্য। কারণ চরিত্রটি অত্যন্ত নেতিবাচক। যদিও বাস্তবে ভক্তরা কৌশাম্বীকে ভীষণ ভালবাসেন। তাঁর কাজের প্রশংসা করেন এবং অভিনেত্রীর হাসিমুখের ছবি দেখলে সেটি লাইক শেয়ার করতে ভোলেন না। আদৃত ( Adrit) কৌশাম্বী ( kaushambi) দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজ মাধ্যমের ( social Media) পাতায় বেশি তুলে ধরেন না। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন। তবে বিশেষ দিনের বিশেষ কিছু ছবি তাঁরা ভাগ করে নেন ভক্তদের সাথে। যদিও এই কাজটা বেশি কৌশাম্বীকেই ( kaushambi) করতে দেখা যায়।
আরও পড়ুন: Debadrita Basu: নিজেকে ভালো রাখাই প্রকৃত উপহার : জন্মদিনে দেবাদৃতা বসু
পোস্টে কী লিখেছেন ?
সম্প্রতি অভিনেত্রী বিজয়া দশমীর( Bijoya Dashami) দিন বিয়ের পর প্রথমবার মাকে বরণ করে সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নেন সমাজ মাধ্যমের ( social Media) পাতায়। এই ছবিতে দেখা যায় , একটিতে অভিনেত্রী মাকে বরণ করছেন এবং আরেকটি ছবিতে দেখা যায় সিঁদুরমেখে হাসিমুখে স্বামী আদৃতের সাথে দাঁড়িয়ে আছেন। কৌশাম্বী তাঁর স্বর্গত মাকে জড়িয়ে ধরে বসে আছেন। এই ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন “মায়ের কোথাও যান না, মা সবসময় পাশেই থাকেন”। অভিনেত্রীর এই পোস্ট দেখে মন খারাপ তাঁর ভক্তদের।



