Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আগে রেশন গ্রাহকদের (Puja Ration Package) জন্য বিশেষ খাদ্য প্যাকেজের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের মরসুমে রেশন ব্যবস্থার মাধ্যমে কম দামে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য দফতর জানিয়েছে, এবার এই সুবিধার আওতা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে।
সরকারের ঘোষণা (Puja Ration Package)
বিশেষ প্যাকেজে পরিবারপিছু (Puja Ration Package) ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা জানানো হয়েছে। বাজারদরের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম দামে এই সামগ্রীগুলি পাওয়ার সুযোগ থাকবে। এই প্যাকেজের আওতায় রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবারকে আনার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
কী জানানো হয়েছে?
খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর বিশেষ সুবিধা এবার শুধু জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রাজ্যের নিজস্ব রেশন প্রকল্পের আওতাভুক্ত পরিবারগুলিকেও এর মধ্যে রাখা হচ্ছে। আগে বিশেষ প্যাকেজে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির উপভোক্তারা সুবিধা পেতেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন: WBPSC Exam Special Train: WBPSC পরীক্ষার জন্য চলবে বিশেষ ট্রেন
এই প্যাকেজ বাস্তবায়নে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। জানা গেছে, এই অতিরিক্ত খরচের পরিমাণ প্রায় ১১৪ কোটি টাকা বলা হয়েছে।

