Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে (Kalyan vs Modi) আলোচনা ঘিরে ফের উত্তপ্ত হল সংসদ। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীরা রাজনৈতিক হিসাব কষে আপত্তি জানাচ্ছে।
কেন্দ্রের তরফে একাধিক বিল পেশ (Kalyan vs Modi)
বুধবার সংসদে কেন্দ্রের তরফে একাধিক বিল (Kalyan vs Modi) পেশ করা হয়। এর মধ্যে ছিল লোকসভার আসন বৃদ্ধি এবং লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব। তবে এই প্রস্তাবের সঙ্গে সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাঁদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।
লাভ-ক্ষতির হিসাব (Kalyan vs Modi)
এই পরিস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, দীর্ঘদিন (Kalyan vs Modi) ধরে মহিলা সংরক্ষণ নিয়ে আলোচনা চললেও, নির্বাচনের সময়ে যারা এর বিরোধিতা করেছে, জনগণ তাদের জবাব দিয়েছে। তাঁর মতে, এখনও যারা এই বিলের বিরোধিতা করছে, তারা রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাবেই এমন অবস্থান নিচ্ছে।

মোদির কটাক্ষ
মোদির বক্তব্যের সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখনই ব্যঙ্গ করে মোদি বলেন, বাংলায় নাকি তাঁকে কথা বলতে দেওয়া হয় না, তাই সংসদে তাঁকে বলতে দেওয়া হোক। এই মন্তব্যে শাসকদলের সাংসদদের মধ্যে হাসির রোল ওঠে।

আরও পড়ুন: Richest Man Of India: আদানি না আম্বানি? ধনীর তালিকার শীর্ষে কে?
এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসন থেকে উঠে সরব হন এবং নিজের আপত্তি জানান। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন লোকসভার স্পিকার ওম বিরলা। মোদি পরে বলেন, বিরোধিতা হলে তাঁর রাজনৈতিক লাভ হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে দেশের ক্ষতি হবে না।


