Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন নিউ জিল্যান্ডের সুজি বেটস (Suzie Bates)।
ক্রিকেটকে বিদায় জানানোর পথে সুজি বেটস (Suzie Bates)
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে নিজের ব্যাট তুলে রাখার কথা জানিয়ে দিলেন সুজি বেটস। নিউ জিল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার দেশের বোর্ড কর্তাদের এমনটাই জানিয়েছেন। এই তারকা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালে (Suzie Bates)।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রয়েছে ১০,৬৮১ রান। দেশের হয়ে তিনি খেলেছেন ১৮১টি এক দিনের ম্যাচ এবং ১৮১টি টি-২০ ম্যাচ। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ১৪টি শতরান রয়েছে। এবার ৩৮ বছরের এই অভিজ্ঞ ক্রিকেটার আগামী জুন জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেবেন বলে জানিয়েছেন।

অবসরের সিদ্ধান্তে তিনি বলেন বলেছেন, ‘গত ২০ বছরের বেশি সময় ধরে খেলছি। পিছন ফিরে তাকালে বিশ্বাসই হয় না, সময় কত দ্রুত চলে যায়। এত বার ‘ফার্ন’ জার্সি পরার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। এই দলের জন্য প্রতিদিন ভাল ক্রিকেটার, মানুষ, সতীর্থ হয়ে ওঠার চেষ্টা করেছি। এই চেষ্টা আমাকে সব সময় আনন্দ দিয়েছে। এই যাত্রা পথে আমার সব সতীর্থ এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা ভাষার প্রকাশ করা সম্ভব নয়। আমার একটাই শেষ লক্ষ্য রয়েছে। যুক্তরাজ্যে যেতে চাই। ওখানে আমার দুর্দান্ত সব স্মৃতি রয়েছে। আরও এক বার বিশ্বকাপ জিততে চাই।’
আরও পড়ুন: US Iran Talk: আরাঘচির ইসলামাবাদ সফর নিয়ে জল্পনা তুঙ্গে: ইরান-মার্কিন দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা
২০০৩ সালে ১৫ বছর বয়সে ঘরোয়া প্রথম সারির ক্রিকেটে বেটসের অভিষেক হয়। ১৮ বছরে আন্তর্জাতিক অভিষেক। তবে ক্রিকেট ছাড়াও তিনি একজন দক্ষ বাস্কেটবল প্লেয়ার। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে নিউ জিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন বেটস। এর পাশাপাশি মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাঁর। ৪৭১৭ রান তাঁর দখলে। ওয়ানডে ক্রিকেটে করেছেন ৫৯৬৪ রান। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলেছেন ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচ। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি রানের কৃতিত্ব রয়েছে তাঁর। এবার তিনি ব্যাট-গ্লাভস তুলে রাখার ঘোষণা করলেন। তবে তিনি মাঠ ছাড়লেও ক্রীড়াপ্রেমীদের মনে থেকে যাবেন একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে (Suzie Bates)।


