Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বিমানবন্দরের লিফ্ট ছিড়ে পড়েছে বেশ কয়েকজন আহত। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Kolkata Airport)। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে লিফ্ট ছিড়ে পড়েছে। বেশ কয়েকজন আহত।

সূত্রের খবর (Kolkata Airport)
৩৪ নম্বর লিফট ছিড়ে পড়েছে আচমকা। যারা রক্ষণাবেক্ষণের কাজ করতো তিনজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই লিফট এর রক্ষনাবেক্ষনের কাজ চলছিল। সেইসময় ছিঁড়ে পড়ে। তবে যাত্রী চলাফেরা বন্ধ রাখা ছিল।ঘটনার তদন্তে NSCBI থানার পুলিশ।

আরও পড়ুন: Chand Mera Dil: অনন্যা পান্ডের ভরতনাট্যম দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক
নিত্য দিনের যাত্রা (Kolkata Airport)
‘ডোমেস্টিক ডিপার্চারে’র ক্ষেত্রে বিমানে পৌঁছনোর জন্য কলকাতা বিমানবন্দরে বাস এবং এরোব্রিজ, দুইয়েরই ব্যবস্থা রয়েছে। সূত্রে জানা গেছে কিছুদিন ধরেই খারাপ ছিল লিফট, এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় আসতে হয়। তার জন্য ব্যবহার করতে হয় লিফট অথবা এসকালেটর।



