Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূজোর আগে বাঙালির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত (Kolkata Metro Rail)। তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলতি মাসের ২২ তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে এসে সেখান থেকেই কলকাতা মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ রুটের সূচনা করবেন তিনি। নতুন এই প্রকল্পগুলিকে কেন্দ্র করে মহানগরের যাতায়াতে আসবে আমূল পরিবর্তন, বাড়বে পরিকাঠামোগত সুবিধা।
চালু তিনটি রুট (Kolkata Metro Rail)
রেল সূত্রে জানা গিয়েছে, তিনটি রুটের মধ্যে রয়েছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগ (Kolkata Metro Rail), বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা, এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত মেট্রো চলাচল। এর ফলে গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এর মধ্যে সংযোগ তৈরি হবে, সঙ্গে যুক্ত হবে ইয়েলো লাইন ও অরেঞ্জ লাইনও। যাত্রীরা আরও দ্রুত ও সহজে শহরের গুরুত্বপূর্ণ অংশে পৌঁছতে পারবেন।
ঐতিহাসিক উপহার (Kolkata Metro Rail)
এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনার ঢেউ (Kolkata Metro Rail)। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে প্রধানমন্ত্রীর এই সফর ও অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গবাসীর কাছে এই প্রকল্প এক “ঐতিহাসিক উপহার” বলেও দাবি করেন তিনি।
হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে উদ্বোধন
উল্লেখযোগ্য বিষয় হল, হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী সেই দিনই। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের বাজেটেই পশ্চিমবঙ্গ পেয়েছে রেলের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা। আর রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে এই মুহূর্তে মোট ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে। ১০১টি স্টেশন বিশ্বমানের রূপ পেতে চলেছে, যার কাজও চলছে দ্রুতগতিতে। এছাড়া রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে ৯টি বন্দে ভারত এবং ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন।
রাজ্যে মোদীর আগমন
রাজ্যের রাজনৈতিক আবহে এই সফরের তাৎপর্যও গুরুত্বপূর্ণ। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিজেপির সক্রিয়তা। মে মাসে আলিপুরদুয়ার এবং জুলাইয়ে দুর্গাপুর সফরের পর ফের আগস্টে কলকাতা সফর করছেন প্রধানমন্ত্রী। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, বছরের শেষ পর্যন্ত রাজ্যে আরও প্রায় ১০টি কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন মোদী।
আরও পড়ুন: Kolkata Police: পুলিশেরই উপর লাঠিচার্জ! গ্রেফতার এক!
দমদম থেকে শুরু হবে প্রশাসনিক অনুষ্ঠান, পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও জনসভাও করবেন প্রধানমন্ত্রী। পুজোর আগে এই মেট্রো পরিষেবার সম্প্রসারণ শহরবাসীর যাত্রাপথকে যেমন সহজ করবে, তেমনই রাজনীতিতেও ফেলতে পারে বড় প্রভাব।


