Last Updated on [modified_date_only] by Ananya Dey
অভ্রদ্বীপ দাস, কলকাতা : স্বাধীনতা দিবস (15 August) উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ছে শহর তিলোত্তমা। ১৫ই অগস্ট রেড রোডের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না কলকাতা পুলিশ (West Bengal Police)। রেড রোডকে ১৫টি সেক্টরে ভাগ করে নামানো হচ্ছে ১৫০০ পুলিশকর্মী, ড্রোন, ওয়াচ টাওয়ার ও স্পেশাল ফোর্স।
রেড রোডে নিশ্ছিদ্র নিরাপত্তা
১৫ অগস্ট (15 August) স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকেই গোটা রেড রোড ও সংলগ্ন এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। নিরাপত্তার জন্য রেড রোডকে প্রায় ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার এক জন করে আধিকারিক। রেড রোডে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার। বাড়ানো হচ্ছে সিসিটিভি নজরদারিও। দফায় দফায় বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হবে।নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার, ৬ জন যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে মোতায়েন থাকবে প্রায় ১৫০০ পুলিশকর্মী। থাকছে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স ও কম্যান্ডো বাহিনীও।
আরও পড়ুন : Kolkata Metro: স্বাধীনতা দিবসে পরিষেবায় বদল, ব্লু লাইনে কম চলবে মেট্রো!
গোটা কলকাতাতেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা
শুধু রেড রোড নয়, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা কলকাতাতেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। শহরজুড়ে অতিরিক্ত প্রায় ৩০০০ পুলিশ মোতায়েন থাকবে। টহল দেবে ৯টি পিসিআর ভ্যান ও ৩টি কুইক রেসপন্স টিম। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকছে একাধিক পুলিশ পিকেট। ১৯টি পুলিশ পিকেট থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, মেট্রো স্টেশনগুলিতে থাকবে ২৫টি পিকেট। ঘিঞ্জি বাজার, শপিং মল এবং কালীঘাট মন্দির এলাকাতেও বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি।
আরও পড়ুন : Mosque Mike HC: মসজিদে মাইক খোলার মামলা: কল্যাণ-এজি বেনজির সঙ্ঘাত
যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড ও ময়দানের আশপাশের কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।


