Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার নিকাশি ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় এবার একাধিক নতুন উদ্যোগ (Kolkata Municipal Corporation)। দীর্ঘদিনের জলজমার সমস্যা কমাতে ব্রিটিশ আমলের পুরনো ইঁটের নিকাশি নালার সংস্কার থেকে শুরু করে পোর্টেবল বায়ো-টয়লেট, কিউআর কোডের মাধ্যমে পরিষেবা নজরদারি একাধিক পরিকল্পনার কথা জানানো হয়েছে।

ব্রিটিশ আমলের নালায় আধুনিক সংস্কার (Kolkata Municipal Corporation)
মধ্য কলকাতার জলজমার সমস্যা কমাতে বি.বি. গাঙ্গুলি স্ট্রিটের ব্রিটিশ আমলের ইঁটের নিকাশি নালার সংস্কার করা হয়েছে। দেশবন্ধু পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
২.২ কিলোমিটার নালায় পলি তোলার কাজ (Kolkata Municipal Corporation)
চৌরঙ্গী বিধানসভা এলাকার প্ল্যানিং ও ডেভেলপমেন্ট দফতরের উদ্যোগে বিবাদী বাগ পূর্ব থেকে এপিসি রোডের সংযোগস্থল পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার নালায় পলি তোলা এবং লাইনিংয়ের কাজ হয়েছে। প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩৮ কোটি ৩০ লক্ষ টাকা।

২৪ মাসের কাজ শেষ মাত্র ১৩ মাসে! (Kolkata Municipal Corporation)
পুরসভার দাবি, প্রায় ২৪ মাস সময় লাগার কথা থাকলেও ইঞ্জিনিয়াররা মাত্র ১৩ মাসেই কাজ শেষ করেছেন। ছয় ফুটেরও বেশি গভীর নালায় দীর্ঘদিনের পলি জমে থাকায় জল নিষ্কাশনে সমস্যা হচ্ছিল বলে জানান মন্ত্রী তাপস রায়।
আরও পুরনো নালায় সংস্কারের পরিকল্পনা
একটি নালার সংস্কারেই থেমে থাকতে চাইছে না পুরসভা। কলকাতার অন্যান্য পুরনো ব্রিক স্যুয়ারগুলিকেও ধাপে ধাপে লাইনিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বর্ষায় জল নিষ্কাশন আরও দ্রুত হবে বলে আশা।
শহরে এল ২৮টি বায়ো-টয়লেট (Kolkata Municipal Corporation)
মানিকতলা বিধানসভা এলাকায় নাগরিক পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে ২৮টি পোর্টেবল বায়ো-টয়লেট চালু করা হয়েছে। এর মধ্যে ২০টি ইন্ডিয়ান এবং ৮টি ওয়েস্টার্ন টাইপের।

পিঙ্ক টয়লেটেও জোর (Kolkata Municipal Corporation)
অগ্নিমিত্রা পালের দাবি, মাত্র সাড়ে চার মাসের মধ্যে এই ২৮টি টয়লেট তৈরি হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট চালুর পরিকল্পনাও রয়েছে।
কিউআর কোডে নজরদারি, বর্জ্য পৃথকীকরণে জোর
পুর পরিষেবায় স্বচ্ছতা আনতে বাড়ি বাড়ি কিউআর কোড লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সাফাইকর্মী নির্দিষ্ট বাড়িতে পরিষেবা দিয়েছেন কি না, তা এর মাধ্যমে জানা যাবে। একইসঙ্গে বর্জ্য পৃথকীকরণেও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
শুধু সরকার নয়, নাগরিকদেরও দায়িত্ব
রাস্তায় প্রস্রাব বা থুতু না ফেলা, ফুটপাত-রাস্তায় পার্কিং না করা এবং বাড়ির সামনে ইট-বালি-পাথর না রাখার আবেদন জানিয়েছেন মন্ত্রী। প্লাস্টিক কমাতে দক্ষিণেশ্বর ও কালীঘাটের ছবি দেওয়া কাপড়ের ব্যাগ ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। ডেঙ্গি প্রতিরোধেও নাগরিক সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পালের বার্তা, শহরকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককেই ‘কমিউনিটি লিডার’-এর ভূমিকা নিতে হবে।



