Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার (Kolkata Municipal) সদর দফতরের দোতলায় অবস্থিত কাউন্সিলর ক্লাব রুমে গতকাল প্রথমবারের জন্য নতুন সংযোজন হয়েছিল মনীষীদের ছবি। আটজন মনীষীর ছবি লাগানো হয় কাউন্সিলর ক্লাবে। বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর ভীমরাও আম্বেদকর-সহ একাধিক মনীষীর ছবি স্থাপন করা হয়। কিন্তু মঙ্গলবার ছবি স্থাপন করা হলেও বুধবার সকালে উধাও হয়ে যায় মনীষীদের ছবি। আর সেটাই নিয়ে বিতর্ক ডানা বেঁধেছে। কেন গতকাল মনীষীদের ছবি লাগানো হয়েছিল, কেনই বা বুধবার ছবি উধাও হয়ে গেল, উঠছে প্রশ্ন।
ছবি পছন্দ হয়নি কর্তৃপক্ষের? (Kolkata Municipal)
তবে কলকাতা পুরসভা সূত্রের খবর, কর্তৃপক্ষের ছবি পছন্দ হয়নি। তাই নতুন করে মনীষীদের ছবির আয়তন বাড়িয়ে অন্যত্র ছবি লাগানো হবে। তাই আপাতত গতকাল ছবি লাগানো হলেও আজকে সেটা খুলে ফেলা হয়েছে। যদিও কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে দীর্ঘদিন ধরে প্রয়াত কাউন্সিলর থেকে শুরু করে বোরো চেয়ারম্যানদের প্রতিকৃতি লাগানো ছিল। সেই ছবি একটু সরিয়ে দিয়ে তার পাশে মনীষীদের ছবি লাগানো হয়েছিল। প্রয়াত কাউন্সিলরদের ছবি সেই জায়গায় থাকলেও মনীষীদের ছবি আর আজকে দেখা গেল না। ফলে নতুন করে বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন: Howrah-Purulia: ফের চলন্ত ট্রেনে পাথর হামলা, আতঙ্কিত যাত্রীরারা
সাভারকরের ছবি নিয়ে আপত্তি (Kolkata Municipal)
ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে বীর সাভারকরের ছবি নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা পুরসভার (Kolkata Municipal) প্রশাসক ও কাউন্সিলর স্মিতা পাণ্ডেকে চিঠি দিচ্ছেন প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ও প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে, যদি ছবি পছন্দই না হয়, তাহলে কেন বা ছবি লাগানোর অনুমতি দিল পুর কর্তৃপক্ষ? রাজনৈতিক মহলের ধারণা, বিতর্কের জেরেই ছবি সরানো হয়েছে। যদিও কলকাতা পুরসভার যুক্তি, মনীষীদের ছবির আয়তন বৃদ্ধি করে নতুন করে বসানো হবে সেই আটজন মনীষীর ছবি।



