Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। আর সেই ম্যাচেই গোল করে কেঁদে ফেললেন এলএম ১০ (Lionel Messi)।
আবেগে কেঁদে ফেলেন মেসি (Lionel Messi)
আর্জেন্টিনার জন্য এর থেকে ভাল শুরু আর কিছু হতেই পারে না। প্রথম ম্যাচেই তাঁরা সাক্ষী থাকলেন মেসি ম্যাজিকের। জোড়া গোলে হ্যাটট্রিক করেন মেসি আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসিকে সেরা ছন্দে পেয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনার ভক্তরা। তবে মেসি ভক্তদের পাশাপাশি মেসিও হয়ে পড়েছিলেন আবেগতাড়িত। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেসও করা হয় সেখানে তিনি জানালেন কেন চোখের জল আটকাতে পারেননি (Lionel Messi)।
মেসি জানান, ‘আমার কান্নার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। এর সঙ্গে খেলাধুলোর কোনও সম্পর্ক নেই। কয়েকটা জটিল দিনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে।’ এমন কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান তারকা ফুটবলার। নিজের এই কঠিন দিন সম্বন্ধে বিস্তারিত কিছু জানাতে চাননি আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই কঠিন সময় তাঁর পাশে থাকার জন্য সতীর্থ এবং আর্জেন্টিনা দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মেসি। মেসি বলেন, ‘আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। আমার সতীর্থদের কাছেও। ওরা আমাকে ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করেছে।’
আরও পড়ুন: Defence Growth: ৫ বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি: কীভাবে প্রতিরক্ষা রেকর্ড উৎপাদন ভারতের?
নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন মেসি। এই মুহূর্তে কেরিয়ারের শেষ লগ্নে। এই বিশ্বকাপই শেষ আর এই লাস্ট ড্যান্স যে জান লড়িয়ে দেবেন সেটা বলাই বাহুল্য। এখন থেকেই হয়ত বিদায় জানাবেন ফুটবলকে। এই পর্বকে তিনি নাম দেন ‘চেরি অন টপ’। মেসি বলেন, ‘আমি ফুটবল জীবনে অনেক কিছু পেয়েছি। তাতে আমি খুবই খুশি। আমার এখনকার পর্বটা চেরি অন টপ-এর মতো। এই দুর্দান্ত গ্রুপের সঙ্গে খেলতে পেরে আমি খুশি। আমি খুবই উপভোগ করছি (Lionel Messi)।’


