Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শুরু করতে চলেছে আর্জেন্টিনা আর সেখানেই চোট সারিয়ে নিজের সেরাটা দিতে মরিয়া মেসি (Lionel Messi)।
নিজের সেরাটা দিতে মরিয়া মেসি (Lionel Messi)
বিশ্বকাপের দামামা বেজে গেছে। স্কোয়াড ঘোষণার পাশাপাশি দলের প্লেয়াররা নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। পর্তুগাল তারকা রোনাল্ডো নিজের প্রথম দিনের ট্রেনিংয়ের একটি ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পিছিয়ে নেই আরেক তারকা। কার্যত ফুটবলবিশ্ব এই দুই তারকাকে নিয়ে দুই ভাগে বিভক্ত (Lionel Messi)।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন আর তার আগে মেসির চোট চিন্তা বাড়িয়েছিল ভক্তদের মধ্যে। ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই আর্জেন্টিয়ান তারকা। তাঁর খেলা নিয়েও বাড়ছিল জল্পনা। তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে সেই আশঙ্কার অবসান ঘটিয়েছেন মেসি নিজেই। দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাঁকে। তবে কোনও ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে বাড়াচ্ছেন ওয়ার্কলোড।

দিনে দুটি করে সেশনে অংশ নিচ্ছেন এমএল ১০। এই বিশ্বকাপই এই তারকার শেষ বিশ্বকাপ। তাই শেষ বিশ্বকাপে চোটের কবল থেকে ফিরে দেশের হয়ে জ্বলে উঠতে নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না মেসি (Lionel Messi)।
ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ে চোট পেয়ে উঠে গেছিলেন তিনি। তবে আর্জেন্টিনার হেড কোচ স্কালোনি জানিয়েছিলেন মেসির চোট গুরুতর নয় খুব তাড়াতাড়ি তিনি ফিরবেন অনুশীলনে। দলের বাকিরা একসঙ্গে ট্রেনিং করলেও মেসিকে দেখা যায় এক অনুশীলন করতে। তিনি একটি বিশেষ ড্রিলে অংশ নিচ্ছেন। তাঁর উপর নজর রেখেছেন দলের ফিটনেস কোচ লুইস মার্টিন এবং ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে জোরকদমে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান এই তারকা।
আরও পড়ুন: Everest Bicycle: শাড়ি পরেই অভিযান : সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয় বাঙালি কন্যা পাপিয়ার
আর্জেন্তিনার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেসি একটি বিশেষ রিকভারি প্রোগ্রামে অংশ নিচ্ছেন। যার মধ্যে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি রয়েছে রিহ্যাব এবং আস্তে আস্তে নিজের ওয়ার্কলোড বাড়ানো। সেখানেই ধৈর্য ধরে নিজের রিকোভারি চালাচ্ছেন এই কিংবদন্তি। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে আর্জেন্টিনার প্রথম প্রস্তুতি ম্যাচে মেসিরা খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মেসি নামতে পারেন তবে কিছুটা সময়ের জন্য। দল তাদের সেরা প্লেয়ারকে নিয়ে কোনও ঝুঁকির পথে হাঁটতে নারাজ। কারণ প্রথম ম্যাচ থেকেই যাতে মেসি নিজের সেরা ছন্দে ধরা দেন সেই দিকেই বেশি নজর রাখছে টিম ম্যানেজমেন্ট (Lionel Messi)।


