Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিসি ইউনাইটেডের মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ জয়। আরও একবার মেসি ম্যাজিকের সাক্ষী থাকলো ফুটবল বিশ্ব (Lionel Messi)।
মেসি ম্যাজিকে প্লে-অফের পথে ইন্টার মায়ামি (Lionel Messi)
আগামী বছর বিশ্বকাপের মাঠে মেসিকে দেখা যাবে কিনা সেই বিষয়ে এখনও কিছু নিশ্চিত জানা নেই। তবে তার অবসর জল্পনার মাঝে ইন্টার মায়ামির সাথে নতুন চুক্তির কথা সামনে এসেছে। তবে বয়স যে তার কাছে শুধুমাত্র একটা সংখ্যা সেটা আবারও প্রমাণিত হলো। তার দুরন্ত পারফরম্যান্সে ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেলো ইন্টার মায়ামি। ম্যাচে যে শুধু গোল করেছেন তাই নয়, অ্যাসিস্টও এসেছে তার পা থেকে (Lionel Messi)।
DC ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে পাস বাড়ান মেসি। পাস্ রিসিভ করে বলকে গোলের দিকে সঠিক ডাইরেকশন দিতে ভুল করেন নি তাদেও আলেন্দে। ৫২ মিনিটে DC ইউনাইটেডকে সমতায় ফেরান ক্রিস্তিয়ান বেনটেক। তারপরেই দেখা যায় মেসিকে জ্বলে উঠতে। জর্দি আলবার ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে বাড়ানো পাসে নিখুঁত দক্ষতায় গোল করেন মেসি। তার দ্বিতীয় গোলও নজর কেড়েছে সমর্থকদের।

আরও পড়ুন: Harry Kane: বায়ার্নের জার্সিতে ‘হ্যারি কেন’ ঝড়
চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। MLS-এ ২২ ম্যাচে তার খাতায় রয়েছে ২২টি গোল। গোলের পাশাপাশি রয়েছে ১০টি অ্যাসিস্ট। বারবার দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। মেসির দাপটে শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি।
২৮ ম্যাচে ৫২ পয়েন্ট রয়েছে ইন্টার মায়ামির। পঞ্চম স্থানে রয়েছে মেসির দল। ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউ ইয়র্ক সিটি। পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটি (Lionel Messi)।


