Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিরলেও তাঁদের ম্যাচ দেখানো হচ্ছে না বলে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (Vijay Hazare)।
ঘরোয়া ক্রিকেট টেলিকাস্ট নিয়ে প্রশ্নের মুখে BCCI (Vijay Hazare)
বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও বারবার কিছু জিনিস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। যার মধ্যে অন্যতম ঘরোয়া ক্রিকেট সম্প্রচার না করা। রঞ্জি ট্রফি টেলিকাস্ট করা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফি বা বিজয় হাজারে ট্রফি সম্প্রচার না করা নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে বোর্ডকে। এইবার আরও বেশি করে এর চর্চা বেড়েছে কারণ বিরাট-রোহিতের মতো তারকারা খেলছেন বিজয় হাজারে ট্রফিতে। আর এদের প্রত্যাবর্তন নিয়ে এত আলোচনার পরেও এই টুর্নামেন্ট সম্প্রচার না করে ক্ষিপ্ত সমর্থকরা। সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সম্প্রচারে (Vijay Hazare)।

উল্লেখ্য বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন করেই দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত-বিরাট দুজনেই। একদিকে রোহিত শর্মা ঝোড়ো ব্যাটিং করে করেছেন ১৫৫ এবং অন্যদিকে বিরাট কোহলি করেছেন ১৩১ রান। তবে সমর্থকরা দুই কিংবদন্তির ব্যাটিং লাইভ টেলিকাস্ট দেখতে পাননি। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা। সমালোচনার মুখে পড়তে হয়েছে BCCI-কে। এরপর কিছু রিপোর্টে প্রকাশ করা হচ্ছে যে বিরাট-রোহিতের খেলা সম্প্রচারের কথা ভাবাচ্ছে বোর্ডকে। এইবার এই বিষয় নিয়ে মুখ খুলল সম্প্রচারকারী সংস্থা।

আরও পড়ুন: Tanushree Chakraborty: মার্কিন মুলুকে বড়দিনে গৃহিণী রূপে ধরা দিলেন তনুশ্রী চক্রবর্তী
এক সমর্থক এই বিষয়ে টুইট করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রচারক সংস্থার কাছে জানতে চান বিজয় হাজারে ট্রফিতে রো-কো জুটির পরবর্তী ম্যাচগুলি সম্প্রচার করা হবে কিনা। তবে সেই সংস্থা জানিয়েছেন শুধুমাত্র ঝাড়খন্ড এবং রাজস্থান এবং ২৬ ডিসেম্বর অসম ও জম্মু কাশ্মীরের ম্যাচটিই সরাসরি সম্প্রচার করা হবে। বাকি ম্যাচ সম্প্রচার করা হবে না।
ঘ্রোরও টুর্নামেন্টে বিরাট-রোহিত ভক্তদের আবারও হতাশ হতে হবে। বিরাটের পরের ম্যাচ ২৬ ডিসেম্বর গুজরাটের বিরুদ্ধে। একই দিনে উত্তরাখণ্ডের মুখোমুখি হবে মুম্বই। তবে সোয়াই মানসিং স্টেডিয়ামে পৌঁছে রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিং উপভোগ করতে পারবেন সমর্থকরা (Vijay Hazare)।


