Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বরাবর চর্চায় শিরোপা পেয়েছেন মদন মিত্র, কাজে – কর্মে নিজেকে সবসময় রঙে ভরিয়ে রেখেছেন (Madan Mitra)। সামনে বিধানসভা ভোট প্রচারের সামনে উঠে আসছেন তিনি। ভোটের প্রচারের শেষ লগ্ন, আর শেষ বেলায় কামারহাটিতে ঝড় তুলতে ময়দানে নেমেছেন ‘দ্য কালারফুল’ মদন মিত্র। শুধু প্রচার নয়, কার্যত রাজকীয় মেজাজে আজ।

পুরনো মেজাজেই ধরা দিলেন (Madan Mitra)
হাজার বাইকের গর্জন আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো—সব মিলিয়ে শেষবেলার প্রচারে সব আলো কেড়ে নিতে প্রস্তুত তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। কেউ বলেন ‘লাভলি’, কেউ বলেন ‘কালারফুল’। ভোটের প্রচারের শেষ দিনে সেই পুরনো মেজাজেই ধরা দিলেন কামারহাটির বিদায়ী বিধায়ক তথা কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।
ভিড়ের মাঝে ‘লাভলি’ মদন (Madan Mitra)
বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বেরিয়েছেন ‘কালারফুল’ প্রার্থী মদন মিত্র। ১০০০ বাইকের মিছিল আর হুড খোলা জিপ—সব মিলিয়ে সেখানে এখন মেগা শো। ১০০০টি বাইকের বিশাল কনভয়, আর তার মাঝখানে হুড খোলা জিপে সওয়ার হয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন খোদ প্রার্থী।

আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
শেষ দিনের প্রচার
আজ প্রচারের শেষ দিন, তাই এক ইঞ্চি জমিও তিনি ছাড়তে রাজি নন। পরনে তাঁর সেই সিগনেচার স্টাইল, চোখে চশমা, আর মুখে জয়ের হাসি। কামারহাটির প্রতিটি মোড়ে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কেউ হাত নাড়ছেন, কেউবা সেলফি তোলার আবদার করছেন।



