Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংগঠন চালানোর সুবিধায় ঘোষণা করলেন দুই সাধারণ সম্পাদকের নামও। পাশাপাশি দীর্ঘ নীরবতার অবশেষে মুখ খুললেন দলবদলু ‘বেইমান’ নেতাদের নিয়েও।
তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান (Mamata Banerjee)
তাঁর তৈরি করা তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। একের পর এক হেভিওয়েট নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন। অবশেষে দীর্ঘ নীরবতার পর দলবদলু নেতাদের নিয়ে ফেসবুকে লাইভে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে লাইভে এসে মমতা বলেন, ‘বেইমানি করে অনেকে দল ছাড়ছেন। মমতা বলেন, ‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন।’
তৃণমূলের নতুন দুই সাধারণ সম্পাদক
এদিকে অধিকাংশ হেভিওয়েটদের পদাঙ্ক অনুসরণ করেই দু’মাস কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাই শনিবার ফেসবুক লাইভ করে মমতা ঘোষণা করেন, চন্দ্রিমার বিদায়ের পর তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। সংগঠন চালানোর সুবিধায় দুই সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের নতুন দুই সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?
দলবদলুদের কড়া বার্তা মমতার (Mamata Banerjee)
দলবদলুদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি এদিন দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিজেই নেবেন বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভবিষ্যতে ৩০বি হরিশ চ্যাটার্জী স্ট্রিট-ই হবে তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয় সেকথাও স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো।



