Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার কালিতলা আশুতি থানার অন্তর্গত চট্টা মাঝের পুল এলাকায় একটি জিন্স ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের আহত বেশ কয়েকজন (Industrial Accident)। মৃতের নাম অশোক শহীস (৪০), বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Industrial Accident)
সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ কারখানার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন অশোক শহীস। সহকর্মীদের মধ্যে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃত বলে ঘোষণা (Industrial Accident)
খবর পেয়ে কালিতলা আশুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত শ্রমিককে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: Dharmatala Protest: ধর্মতলা কাণ্ডে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ১১ অভিযুক্ত
বয়লার বিস্ফোরণ ঘটল
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কারখানার সমস্ত শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয় এবং গোটা কারখানাটি সিল করে দেয় পুলিশ। কী কারণে বয়লার বিস্ফোরণ ঘটল, কারখানায় নিরাপত্তা বিধি মানা হচ্ছিল কি না এবং কোনও গাফিলতি ছিল কি না—সেসব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।



