Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভর (Mamata Banerjee) দুপুরে জমে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমাগম। তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন দলের বুথ লেভেল এজেন্টরা (বিএলএ ১ ও বিএলএ ২)। সভায় মুখ্যমন্ত্রী তাদের হাতে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব তুলে দেন। ভোটার যাচাই, তালিকার সংযোজন, অনুপস্থিত বা বাদ পড়া ভোটারদের খোঁজ-খবর নেওয়া-সবই এখন বিএলএদের প্রধান দায়িত্ব। মমতার নির্দেশ, তাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে এবং কোনো ভোটারই হয়রানির শিকার হতে পারবে না।
কোন কোন দায়িত্ব পালন করতে হবে? (Mamata Banerjee)
- মুখ্যমন্ত্রী সভায় স্পষ্ট করে বলেন, প্রতিটি পোলিং (Mamata Banerjee) স্টেশনের এএসডি তালিকা জেলাশাসক, মহকুমা শাসক ও সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই তালিকার ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে, তালিকায় থাকা ভোটাররা বাস্তবে উপস্থিত আছেন কিনা। যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের খুঁজে পেলে বিএলএদের ফর্ম ৬ এবং অ্যানেক্সচার ৪ ইআরওদের কাছে জমা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

- বিএলও অ্যাপে যুক্তিযুক্ত অমিল বা লজিক্যাল (Mamata Banerjee) ডিসক্রিপ্যান্স চিহ্নিত করা ভোটারদের শুনানির নথি ঠিকঠাক জমা হয়েছে কিনা তা নিশ্চিত করাও বিএলএদের দায়িত্ব। মমতা আরও নির্দেশ দেন, যাদের কাছে ১১টি নির্দিষ্ট নথি নেই, তাদের জন্য স্থায়ী বাসস্থান শংসাপত্র, তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র সংগ্রহে সাহায্য করতে হবে। সেই সঙ্গে একটি “May I Help Desk” চালু করার নির্দেশ দেওয়া হয়, যা বিএলএ ২ পরিচালনা করবে।
- মুখ্যমন্ত্রী বুথ পর্যায়ে ক্যাম্প তৈরি করার পরামর্শও দেন। এটি ভোটারদের সঠিকভাবে নথি জমা দেওয়া এবং সম্ভাব্য সমস্যা সমাধানে কাজে আসবে। প্রয়োজনে ব্লক প্রেসিডেন্টের মাধ্যমে দায়িত্ব ভাগাভাগি করতে বলেছেন তিনি। এছাড়া যেসব ভোটার ফর্ম ৬ ও ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁদের উপর নজর রাখতে হবে এবং নাম নথিভুক্ত করতে সকলকে সহায়তা করতে হবে।
আরও পড়ুন: Mamata Attacks BJP: দেশের রাম নাম সত্য হে করছে বিজেপি: কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার!
- বিএলএদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ ১৮ বছরের বেশি বয়সে ফর্ম ৬ জমা দেয়, তবে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে। মমতা অভিযোগ করেছেন, আগের ভোটার তালিকায় অনেক বাইরের নাম ঢুকেছিল, যা এবার পুনরায় নজরদারির আওতায় রাখা হয়েছে। যেসব ভোটার ফর্ম ৮ দিয়ে নাম তুলতে চাইছেন, তাদের পরিচয় ও আসার স্থান যাচাই করা হবে।

- পরিযায়ী শ্রমিক ও অন্য রাজ্য থেকে আসা ভোটারদের নজরদারিও বিএলএদের হাতে। পুরো এসআইআর প্রক্রিয়ার প্রতি কড়া নজর রাখতে হবে। প্রয়োজনে দলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে চাইছেন যে ভোটার তালিকা পরিমার্জন এবং ভোটারদের নথি সংক্রান্ত সব কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয়।


