Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata TMC Symbol)-নেতৃত্বাধীন শিবির পেল নতুন রাজনৈতিক পরিচয়। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং পুরনো ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর কমিশন মমতা শিবিরের জন্য ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করেছে।
নতুন নাম ও পরিচয় (Mamata TMC Symbol)
এর আগে কমিশনের নির্দেশ (Mamata TMC Symbol) অনুযায়ী বিকল্প নাম ও প্রতীকের তালিকা জমা দিয়েছিল কালীঘাট শিবির। তিনটি নামের মধ্যে ছিল ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল মমতা কংগ্রেস’। প্রতীকের ক্ষেত্রে পছন্দ জানানো হয়েছিল ক্রিকেট ব্যাট এবং ফুটবল খেলোয়াড়ের। শেষ পর্যন্ত ফুটবল খেলোয়াড় প্রতীকটিই বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee Symbol: টিএমসি মানে ‘তৃণমূল মমতা কংগ্রেস’? কমিশনে আরও কী নাম পাঠাল কালীঘাট তৃণমূল?
নতুন নামের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ‘তৃণমূল’-দুই পরিচয়ই থাকছে। ফলে পুরনো দলের নাম ও প্রতীক থেকে আলাদা হলেও নতুন পরিচয়ের মধ্যে মূল দলের সঙ্গে যোগসূত্র বজায় থাকছে।



