Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইভরি কোস্টের স্ট্রাইকার একে লোবার পর এ বার পোল্যান্ডের লুকাস জভোলিনস্কিকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal Foreigner)। এক বছরের চুক্তিতে দলে আসা এই পোলিশ স্ট্রাইকার তাঁর দেশের অনূর্ধ্ব-২০ দলের প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ ‘একসত্রাকালসা’-য় ২০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এশিয়ান ক্লাব ফুটবলে (ACL 2) শুভসূচনার পর দুই নতুন বিদেশি ফরোয়ার্ড দলের আক্রমণভাগে কতটা প্রভাব ফেলতে পারেন, সেদিকেই নজর সমর্থকদের।
পুরনো সতীর্থের উপস্থিতি (East Bengal Foreigner)
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে জভোলিনস্কি অবশ্য একদম অচেনা পরিবেশে পড়ছেন না। লাল-হলুদ ব্রিগেডে তিনি পাশে পাচ্ছেন দানি রামিরেজকে। উল্লেখ্য, রামিরেজ পোল্যান্ডের ফুটবল সার্কিটে এলকেএস লজ ও লেচ পোজনানের হয়ে খেলেছেন, যা জ়ভোলিনস্কির দলবদলের পর মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
পোল্যান্ড থেকে কলকাতার পথে (East Bengal Foreigner)
সাকরিয়াসপোর ছাড়ার পর থেকে জভোলিনস্কি ক্লাবহীন ছিলেন। নতুন ক্লাবের খোঁজে থাকার সময় পোল্যান্ডের মোটর লুবলিন, জিকেএস কাটোভিৎসে, পোলোনিয়া ওয়ারশ এবং ভিয়েস্তা ক্রাকোভের মতো ক্লাবগুলো তাঁকে নিয়ে আগ্রহ দেখায়। নিজেকে ম্যাচ-ফিট রাখতে তিনি পোগোন শেচিনের যুব দলের সঙ্গে অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত পোল্যান্ড থেকে কোনো চূড়ান্ত চুক্তিপত্র না আসায় তিনি ভারতের পথ বেছে নেন।
পরিসংখ্যান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা (East Bengal Foreigner)
ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে গোরিৎসিয়ার হয়ে খেলার মাধ্যমে জভোলিনস্কির বিদেশের মাটিতে সাফল্য শুরু হয়, যেখানে তিনি লিগে ১৮টি গোল করেছিলেন। এর পর তিনি তুরস্কের ফুটবল লিগে পাড়ি দেন। ২০২৪-২৫ মরশুমে ভিসলা ক্রাকোভের হয়ে ৪২টি ম্যাচে ১২টি গোল করেছিলেন এই স্ট্রাইকার। পরবর্তীতে ২০২৫-২৬ মরশুমে সাকরিয়াসপোরের হয়ে ২৫টি ম্যাচ খেলে ৪টি গোল করেন তিনি।
আরও পড়ুন: East Bengal Return: মধ্যরাতে শহরে ইস্টবেঙ্গল, ফিরলেন না দুই তারকা
কেরিয়ারের নতুন অধ্যায় (East Bengal Foreigner)
ইস্টবেঙ্গল হতে চলেছে জভোলিনস্কির পেশাদার কেরিয়ারের তৃতীয় বিদেশি ক্লাব (East Bengal Foreigner)। ইউরোপে নতুন কোনও প্রস্তাবের অপেক্ষায় দীর্ঘ সময় নষ্ট না করে তিনি আইএসএল ও এশীয় স্তরের প্রতিযোগিতায় খেলার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ভিসলা ক্রাকোভে ফেরার জল্পনায় ইতি টেনে এই পোলিশ ফরোয়ার্ড এখন কলকাতায় নিজের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।



