Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: টানা বৃষ্টি, জোগানে ঘাটতি এবং পরিবহণের (Black Market Crackdown) খরচ বৃদ্ধির যুক্তিতে রাজ্যজুড়ে আনাজের দাম বেড়েছে। বেড়েছে চিনি এবং পেঁয়াজের দাম। এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতে এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির রাস্তা খুঁজতে বুধবার যদুবাবুর বাজারে হানা দেয় EB আধিকারিক।
জানতে চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য (Black Market Crackdown)
Eb আধিকারিকরা যদুবাবুর বাজারের ভিতরে সমস্ত চিনি (Black Market Crackdown) বিক্রেতাদের সাথে কথা বলছেন। পেঁয়াজের দাম কি রয়েছে সেটাও খতিয়ে দেখছেন। কথা বলছেন বিক্রেতাদের সাথে। তিনটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। মাছ, চাল, চিনি, দুধ,মাংস এই কয়েকটা খাবারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। বিক্রেতারা কত দামে কিনছেন এবং এখানে কত লাভ রেখে বিক্রি করছেন সেই সমস্ত কিছু জানতে চাইছেন আধিকারিকরা।
চড়া দামে বিক্রি না
গোবিন্দভোগ চালের দামও এক রয়েছে। Eb আধিকারিকরা জানাচ্ছেন বিক্রেতাদের যদি কোন বিক্রেতা চড়া দামে সবজি বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Tofu: পনিরের বদলে টোফু, কেন বেছে নেবেন?
যে দাম তারা বলছেন আধিকারিকদের সেই দামেই যেন সাধারণ মানুষের কাছে বিক্রি করেন সবজি। Eb আধিকারিকরা জানাচ্ছেন কোন দোকানে এক মাসের বেশি স্টোর করা যাবে না।
একটি চালের দোকানে বিক্রেতা স্টক রিপোর্ট দেখাতে পারেননি। দোকানের লাইসেন্সও দেখাতে পারেননি। ওই দোকানে আগামী দিন ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে।


