Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে ঘিরে ফের সামনে এল যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ। অস্ট্রেলিয়ার জনপ্রিয় অনুষ্ঠান 60 Minutes Australia-এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসিও পরিবারের চার সদস্য এডি, ডমিনিক, অ্যালডো এবং মেরি-নিকোল ক্যাসিও দাবি করেছেন, শৈশব থেকে দীর্ঘ দুই দশক ধরে জ্যাকসন তাঁদের ‘গ্রুমিং’ ও যৌন নির্যাতন করেছেন(Michael Sex Assault)।
ক্যাসিও পরিবার একসময় জ্যাকসনের ঘনিষ্ঠ (Michael Sex Assault)
ক্যাসিও পরিবার একসময় জ্যাকসনের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। তাঁদের প্রায়ই গায়কের “দ্বিতীয় পরিবার” বলা হত। ২০০৫ সালের শিশু নিগ্রহ মামলাতেও তাঁরা প্রকাশ্যে জ্যাকসনের পক্ষ নিয়েছিলেন। পরিবারের বড় ছেলে ফ্র্যাঙ্ক ক্যাসিও পরে My Friend Michael নামে স্মৃতিকথাও লেখেন।

প্রথমে আস্থা পরে নির্যাতন
সাক্ষাৎকারে ভাইবোনেরা অভিযোগ করেন, উপহার, বিলাসবহুল সফর এবং আবেগঘন সম্পর্কের মাধ্যমে জ্যাকসন প্রথমে তাঁদের পরিবারের আস্থা অর্জন করেন। পরে নেভারল্যান্ড র্যাঞ্চ ও এলটন জন, এলিজাবেথ টেলরের বাড়ির মত জায়গায় নির্যাতনের ঘটনা ঘটত বলে দাবি তাঁদের।

‘দানব মাইকেলই, আমরা নই’
এডি ক্যাসিও বলেন, “দানবটা আমরা ছিলাম না, মাইকেলই ছিল।” তিনি আরও অভিযোগ করেন, “আমি ওর কোলে বসে থাকতাম। তখনই প্রথম আমাকে ঠোঁটে চুমু খায়। এরপর প্রায় প্রতি রাতেই নির্যাতন চলত।” ডমিনিক ক্যাসিওর কথায়, “আশির দশকে বিশ্বের সবচেয়ে বড় তারকা যখন আপনার বন্ধু হতে চান, তখন সহজেই প্রভাবিত হওয়া যায়।”
এস্টেটের বিরুদ্ধে ফেডারেল মামলা (Michael Sex Assault)
সম্প্রতি ক্যাসিও পরিবারের চার সদস্য মাইকেল জ্যাকসনের এস্টেটের বিরুদ্ধে ফেডারেল মামলা দায়ের করেছেন। সেখানে শিশু যৌন নির্যাতন ও পাচারের অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, কিছু ক্ষেত্রে নির্যাতন শুরু হয়েছিল মাত্র সাত বছর বয়সে।
আরও পড়ুন: OP Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সহায়তা চিনের, অভিযোগে কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের
সব অভিযোগ অস্বীকার (Michael Sex Assault)
তবে জ্যাকসনের এস্টেট সব অভিযোগ অস্বীকার করেছে। এস্টেটের আইনজীবী মার্টি সিঙ্গার অভিযোগগুলিকে “টাকা আদায়ের চেষ্টা” বলে দাবি করেছেন। Leaving Neverland ডকুমেন্টারির পর থেকেই মাইকেল জ্যাকসনের উত্তরাধিকার নিয়ে বিতর্ক নতুন করে জোরদার হয়। যদিও জীবদ্দশায় জ্যাকসন সব অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ২০০৫ সালের মামলায় খালাস পান।



