Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯ আগস্ট, বেলুড়ে শশুরবাড়িতে যত্ন (Sohini Sarkar) সহকারে আয়োজিত হল সোহিনীর সাধের অনুষ্ঠান। মা হতে চলেছেন সোহিনী। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মাতৃত্বের সুখবর দিয়েছিলেন সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি।
বিশেষ দিন (Sohini Sarkar)
এই দিন গুলো কতটা বিশেষ করে তুলছেন (Sohini Sarkar) এই দম্পতি সেটা তাঁদের এই সাধের ছবিতেই স্পষ্ট। শ্বশুরবাড়িতে সাধ খাওয়ার ভিডিও ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে।
সাধের অনুষ্ঠানে মায়ের হাতে পায়েস খেলেন সোহিনী। আদরে-যত্নে স্ত্রী সোহিনীকে পায়েস খাওয়ালেন শোভন।
শোভন-সোহিনীর সাজ
এই বিশেষ দিনে সোহিনীর পরণে ছিল লাল শাড়ি। সঙ্গে পড়েছিলেন বিয়ের গয়না। সীমিত মেকাপে সন্ধ্যায় যেন একেবারে মিষ্টি হবু মা সোহিনী। পাশাপাশি, যেমনটা নায়িকার প্রিয় গলায় পড়লেন জুঁই ফুলের মালা। শোভনের পোশাকে ছিল গোলাপি ছোঁয়া। গোলাপি পাঞ্জাবি এবং সাদা পায়জামা। একেবারে বাঙালি সাজে শোভন। এই সন্ধ্যায় যেন নজর ফেরানো যাচ্ছিল না শোভন এবং সোহিনী থেকে।
সাধের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ছিল এলাহী আয়োজন।
মেনুতে কী ছিল?
গন্ধরাজ লেবু, ভাত, স্যালাড, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা। রয়েছে বাঙালির প্রিয় সর্ষে ইলিশ, ফিশ ব্যাটার ফ্রাই, মাছের মাথা,শুক্তো, ডাল। ভিন্ন রকমের মিষ্টিও ছিল। সবার শেষে আয়োজনের সামনে রাখা ছিল ‘বেস্ট মম’-এর একটি মেমেন্টো।


