Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতা চঞ্চল খাঁড়া ও শ্যামল মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ (Purba Medinipur)। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।

চঞ্চল খাঁড়া কে? (Purba Medinipur)
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চঞ্চল খাঁড়া তমলুক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদেও দায়িত্বে ছিলেন। এছাড়াও ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তমলুক ও সংলগ্ন এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত।
শ্যামল মাইতি (Purba Medinipur)
অন্যদিকে গ্রেফতার হওয়া শ্যামল মাইতি হলদিয়ার তৃণমূল শ্রমিক সংগঠনের অন্যতম পরিচিত জেলা নেতা। রাজনৈতিক মহলে তিনি প্রাক্তন বিধায়িকা তাপসী মন্ডলের ঘনিষ্ঠ ও ছায়াসঙ্গী হিসেবেও পরিচিত ছিলেন। শ্রমিক সংগঠন ও জেলার রাজনৈতিক অন্দরে তার যথেষ্ট প্রভাব রয়েছে বলেই মনে করা হয়।

প্রভাবশালী নেতার গ্রেফতার (Purba Medinipur)
একইসঙ্গে দুই প্রভাবশালী নেতার গ্রেফতারের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও ঠিক কোন অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Uttarpara: উত্তরপাড়া ভদ্রেকালী ক্যাম্পে জর্দার কৌটায় বোমাতঙ্ক!
রাজনৈতিক মহলে চর্চা
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তমলুক ও হলদিয়া সহ জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ না খোলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।



