Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমান সময়ে মোবাইল ফোন যেন (Mobile In Kitchen) জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ঘুম থেকে উঠেই হাত চলে যায় ফোনে, আর রাত পর্যন্ত এর সঙ্গেই কাটে সময়। এমনকি অনেকেই রান্নাঘরেও মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়েন, রান্না করতে করতেই ফোনে কথা বলা, গান শোনা কিংবা রেসিপি দেখা-এসব এখন খুবই সাধারণ দৃশ্য। কিন্তু জানেন কি, এই অভ্যাস আপনার এবং আপনার পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে?
ঝুঁকি ডেকে আনতে পারে (Mobile In Kitchen)
রান্নাঘরে গ্যাসের কাছাকাছি মোবাইল ফোন রাখা অনেক ঝুঁকি (Mobile In Kitchen) ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্যাসের তাপ, বাষ্প এবং রান্নার সময় ব্যবহৃত তেল ও মশলার স্প্ল্যাশ ফোনের স্ক্রিন ও পোর্টে গিয়ে ফোনের কার্যকারিতা নষ্ট করতে পারে। এছাড়া গ্যাসের পাশে ফোন রাখলে তার ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে শর্ট সার্কিট বা বিস্ফোরণের ঝুঁকিও বাড়ে। পুরনো ফোনের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
রান্নায় মনোযোগ কমে যায় (Mobile In Kitchen)
আরেকটি বড় সমস্যা হলো, ফোন ব্যবহারের সময় রান্নায় মনোযোগ (Mobile In Kitchen) কমে যায়। রিংটোন বা মেসেজের শব্দে বিভ্রান্ত হয়ে গ্যাসে রাখা খাবার পুড়ে যেতে পারে বা গ্যাস লিক হলেও তা হয়তো খেয়ালই করা যাবে না। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, ফোনে হাত দিয়ে রান্না করলে ব্যাকটেরিয়া বা জীবাণু সহজেই খাবারে ছড়িয়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সহজ সতর্কতা অবলম্বন (Mobile In Kitchen)
তাই সচেতন হওয়া জরুরি (Mobile In Kitchen)। কিছু সহজ সতর্কতা অবলম্বন করলেই আপনি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। রান্নাঘরে ফোন ব্যবহারের প্রয়োজন হলে সেটিকে গ্যাস থেকে নিরাপদ দূরত্বে রাখুন। সম্ভব হলে একটি ফোন স্ট্যান্ড ব্যবহার করুন, যাতে ফোনটি কোনো পৃষ্ঠে না রেখে সোজাভাবে ব্যবহার করা যায়। রেসিপি দেখার সময় ফোনে ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করাও নিরাপদ।
মনোযোগ নষ্ট হবে না
রান্নার সময় ফোন সাইলেন্ট বা “ডু নট ডিস্টার্ব” মোডে রাখা ভালো। এতে বারবার নোটিফিকেশনের কারণে মনোযোগ নষ্ট হবে না। ছোট বাচ্চারা যেন ফোন নিয়ে রান্নাঘরে না আসে, তা খেয়াল রাখাও জরুরি। ভিডিও কল বা দীর্ঘ কথোপকথন একেবারে এড়িয়ে চলুন।
আরও পড়ুন: Bad Road Condition: রাস্তায় ৩০ ফুট গভীর গর্ত! রাজ্য়ের কী অবস্থা!
রান্নার সময় হাত পরিষ্কার রাখা উচিত, আর যদি ফোনে তেল বা ময়লা লেগে যায়, তাহলে তা নরম কাপড়ে বা হালকা ভেজা টিস্যু দিয়ে মুছে নিন। ভুলেও ফোন পরিষ্কার করতে গিয়ে জল ঢেলে দেবেন না।


