Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আগেই বলেছিলেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিজেপির দখলে রাখতে চান। মোদির সেই কথা ধরেই বাংলার মানুষের রায়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি(Modi Bengal)। বাংলায় জয় নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন সন্ধে সাড়ে ছটা নাগাদ তিনি বিজেপির সদর দফতর থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। সেইমতই তিনি এলেন তবে সম্পূর্ণ বাঙালি পোশাকে ধুতি পাঞ্জাবিতে।
ধুতি পাঞ্জাবিতে মোদি (Modi Bengal)
মোদি যখন দিল্লির সদর দফতরে ঢুকলেন তখন সেখানে বাংলা গান বাজছে। নীতীন নবীনকে সঙ্গী করে ডায়াসে উঠে তার গলাতেই মালা পরিয়ে দিলেন মোদি চাপড়ে দিলেন পিঠ। তারপরই শুরু করলেন ভাষণ।
‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পদ্ম ফুটেছে’ (Modi Bengal)
দীর্ঘদিনের লক্ষ্য সফল হওয়ার আনন্দ মোদির মুখে। জানালেন অন্ধকারের অবসান ঘটিয়ে পদ্ম ফুটেছে বাংলায়। একই সঙ্গে জানালেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্রই পদ্ম ফুটিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: Bengal Change: ২০১১-র পর ২০২৬: ১৫ বছর পর ফের পরিবর্তন বাংলায়
‘গঙ্গা মায়ের হাত মাথায় রয়েছে’ (Modi Bengal)
মোদি এদিন নিজের প্রথমবারের সংসদে লড়ার কথা স্মরণ করিয়ে বলেন গঙ্গা মায়ের হাত তাঁর মাথায় রয়েছে। তাই কাশী থেকেই তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন। তিনি গঙ্গা মায়ের আশীর্বাদধন্য।



