Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের বাংলায় কী হয় কী হয় নিয়ে উত্তপ্ত ছিল রাজনৈতিক (WB Oath Ceremony Day) মহল। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? এই প্রশ্ন সকলের মুখে মুখে ঘুরছিল। তার উত্তর পাওয়া আগের বেলা গড়াতেই। পশ্চিমবঙ্গে ফুটল পদ্মফুল। শ্যামাপ্রসাদের মাটিতে বিজেপির প্রথম পথ চলা। এখনও পর্যন্ত ২০৫ টি আসন খাতায় নিয়ে জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি।
কিন্তু কবে শপথ গ্রহণ? (WB Oath Ceremony Day)
৯ মে অর্থাৎ ২৫ শে বৈশাখের দিন অষ্টদশ বিধানসভার শপথগ্রহণ হবে রাজভবনে। সেই দিন শপথ নেবেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং জয়ী বিধায়করা। আগামীকাল রাজ্যে আসতে চলেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস ওয়াই যোশী। কমিশন সূত্রে খবর, বুধবার নির্বাচন কমিশনের গ্যাজেট নটিফিকেশন নিয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি যাবেন রাজভবনে।
আরও পড়ুন: TVK Win: তামিলনাড়ুতে বিজয় ঝড়, সাফল্যের পথে টিভিকে!


