Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে অনেকেই শ্রদ্ধা (Modi Mandir) করেন, বিশ্বাস করেন তার রাজনৈতিক আদর্শে, ছবিতে মালা পরিয়ে পুজো করেন কেউ কেউ, কিন্তু এবার তার নামে মন্দির তৈরি হতে চলেছে বিহারে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সম্মান এবং অধিকার দিয়েছেন (Modi Mandir) রূপান্তরকামীদের। তাই তাকে সম্মান জানাতে মোদির নামে মন্দির গড়ার পরিকল্পনা করেছেন রূপান্তরকামীরা। বুধবার বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ বোর্ড এই মন্দির নির্মাণের জন্য প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে।
কেন এই উদ্যোগ? (Modi Mandir)
বিহারের রূপান্তরকামী কল্যাণ পর্ষদের সদস্য রঞ্জন সিংহ জানিয়েছেন, রূপান্তর প্রাণীদের জন্য কল্যাণকর কাজ এবং তাদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা অবিস্মরণীয়, তাই এই উদ্যোগ। এছাড়া তিনি জানিয়েছেন যে বিহারী রূপান্তরকামীদের জন্য নিজস্ব কোন মন্দির নেই। তাই তিনি নরেন্দ্র মোদির নামে মন্দির নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন: RG Kar Case: বারবার স্টেটাস রিপোর্ট, বিচার কবে? ফের প্রশ্নের মুখে সিবিআই
এর আগেও একই বিষয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল মোদির নাম। গুজরাটের কোঠারি আগামে মোদির অনুগামীরা একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই উদ্যোগের বিরোধিতা করেছিলেন প্রকাশ্যে। পরবর্তীতে সেখান থেকে মোদির মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল।


