Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গতকাল পদত্যাগ করেছেন মেহেরাজউদ্দিন ওয়াডু (Mohammedan SC CFL)। এর পরের দিনই যেন অন্ধকার নেমে এল মহমেডান শিবিরে। পচা শামুকে পা কাটার মতই কোল ইন্ডিয়ার কাছে হারল তাঁরা। আকাশ ভরা কালো মেঘ ঝম ঝমিয়ে বৃষ্টি যেন মহমেডান শিবিরের ড্রেসিংরুমের ভিতরের রূপ্টাই তুলে ধরেছিল। ম্যাচের আগের দিন কোচের পদত্যাগের প্রভাব ফুটবলারদের খেলায় চোখে পড়ার মত। কিন্তু মজার বিষয় হল পদত্যাগের পরও ম্যাচের টিম লিস্টে জ্বল জ্বল করছিল মেহেরাজউদ্দিন ওয়াডুর নাম। পাশাপাশি কলকাতা লিগে যে অপরাজিত ছিল সাদা কালো ব্রিগেড সেই ছন্দেও বাঁধা পড়ল।
মহমেডানের অপরাজিত যাত্রায় ছেদ (Mohammedan SC CFL)
কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে বড় ধরণের অঘটন ঘটে গেল। বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপিএ ২-০ গোলে পরাজিত করেছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে দুই অর্ধে দুটি গোল করেছেন যথাক্রমে আজহারউদ্দিন মল্লিক ও যশকরণপ্রীত সিং। উল্লেখ্য, প্রধান কোচ হিসাবে মেহরাজউদ্দিন ওয়াদুর পদত্যাগের ঠিক পরের দিনই চলতি লিগে প্রথম হারের মুখ দেখতে হলো সাদা-কালো শিবিরকে, যা দলটির অপরাজিত তকমা ঘুচিয়ে দিল। এখন দেখার এই পরিস্থিতি থেকে কীভেব ঘুরে দাঁড়ায় দল।
এরিয়ানের জয় (Mohammedan SC CFL)
অন্য ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড এসসি এবং এরিয়ান ক্লাব। এই ম্যাচে এরিয়ানের কাছে ২-১ গোলে পরাজয় স্বীকার করতে হয়েছে ইউনাইটেড এসসি-কে। বিজয়ী দল এরিয়ানের পক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন রাকেশ দাস ও পবিত্র মান্ডি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে বেগুনি ব্রিগেডের পক্ষে আমন অহলাওয়াত একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি দল।
আরও পড়ুন: Anaya Banger: অনায়া বাঙ্গারের মহিলা ক্রিকেটে খেলার ছাড়পত্র, মারিজান কেপের প্রতিবাদ
মেসারার্স ও কালীঘাটের ম্যাচ ড্র (Mohammedan SC CFL)
দিনের অপর ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি লড়াইয়ে মেসারার্স ক্লাব ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ১-১ গোলে ড্র করেছে (Mohammedan SC CFL)। টানটান উত্তেজনার এই ম্যাচে কালীঘাটের হয়ে একমাত্র গোলটি করেছেন অভিষেক সাজন। অন্যদিকে, মেসারার্সের পক্ষে মহামূল্যবান গোলটি আদায় করে নেন রাকেশ গোলদার। শেষ পর্যন্ত উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।



