Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জল্পনার অবসান! আগামীকাল রাত আড়াইটের বিমানে কলকাতায় আসছেন মিগুয়েল ফিগুয়েরা (MB Miguel)। সোমবার সকাল থেকেই জল্পনা চলছিল যে মোহনবাগানের সঙ্গে তাঁর প্রাথমিক চুক্তি নাকি বাতিল হয়ে গিয়েছে। তবে তা সম্পূর্ণ ভুয়ো। মোহনবাগান সমর্থকদের মাতাতে কলকাতায় আসছেন তিনি।
মিগুয়েলের কেরিয়ার (MB Miguel)
সিরি এ লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিগুয়েল এর আগে বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে তিন বছর খেলে নজর কাড়েন। এরপর গত মরসুমে ভারতে এসে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ‘গোল্ডেন বল’ জেতেন তিনি। ২৬ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার মাঝমাঠের শক্তি বৃদ্ধির পাশাপাশি নিখুঁত পাস বাড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত। গত আইএসএলে ১২টি ম্যাচ খেলে ২টি গোল করার পাশাপাশি ৫টি গোলের অ্যাসিস্ট করেছিলেন তিনি।
সমর্থকদের নিয়ে মিগুয়েলের অনুভূতি (MB Miguel)
মোহনবাগান জার্সিতে নামার আগে ক্লাব মিডিয়া টিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিগুয়েল তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। মোহনবাগান সমর্থকরা যে অনেকটা ব্রাজিলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ এবং প্রাণবন্ত, তা উল্লেখ করে তিনি জানান যে কলকাতার ফুটবলে এক বছর কাটানোর সুবাদে সবুজ-মেরুন সমর্থকদের দলের প্রতি ভালোবাসা তিনি দেখেছেন। এই চাপ নিয়েই তিনি খেলতে ভালোবাসেন এবং উপভোগ করেন বলে জানিয়েছেন।
ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধার প্রত্যাশা (MB Miguel)
মোহনবাগান থেকে অফার আসার পর সবার আগে স্ত্রীর সঙ্গেই আলোচনা করেছেন বলে জানান মিগুয়েল। এটি দেশের সেরা ক্লাব হওয়ায় সব দিক বিবেচনা করেই তাঁরা সবুজ-মেরুনে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থাকায় আইএসএল ছাড়াও ডুরান্ড কাপ এবং সুপার কাপ—যে প্রতিযোগিতাতেই নামবেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবেন বলে জানিয়েছেন তিনি। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনের মতো গোলস্কোরারকে পাশে পেয়ে তাঁর সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চান এই ব্রাজিলীয় তারকা।
আরও পড়ুন: MSC Belal: আমার থেকে যোগ্য কেউ এলে পদ ছেড়ে দেব: বেলাল আহমেদ খান
ডার্বি নিয়ে ভাবনা
কলকাতা ডার্বি সবসময়ই বিশেষ ম্যাচ উল্লেখ করে মিগুয়েল (MB Miguel) জানান যে এবার তিনি সবুজ-মেরুন জার্সি পরে ডার্বিতে নামবেন এবং দলের জয় নিশ্চিত করতে একশো শতাংশ দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান। বাংলাদেশের চেয়ে ভারতের লিগের মান অনেক উন্নত এবং বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক বলে মন্তব্য করে তিনি জানান যে এখানকার ভারতীয় ফুটবলাররা অনেক বেশি প্রতিভাবান ও দক্ষ। এছাড়া মোহনবাগান এবার আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে এবং আলবার্তো রদরিগেজের মতো ডিফেন্ডারকে সতীর্থ হিসেবে পাওয়াটা দারুণ হবে বলে তিনি আশাবাদী।



