Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগের আবহ ছিল। তবে তাঁর ঘনিষ্ঠজনদের মতে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের দিকে। গায়কের দীর্ঘদিনের সহকারী আর্যদেব ভট্টাচার্য জানিয়েছেন, নচিকেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
শারীরিক উন্নতির খবর (Nachiketa Chakraborty)
রবিবার নচিকেতার (Nachiketa Chakraborty) কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী তাঁর বাবার শারীরিক উন্নতির খবর জানিয়ে বলেন, “বাবা আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন এখন আর তেমন কোনও ভয় নেই।” সোমবার আর্যদেব জানান, বিকেলের দিকে শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে। এখনই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন এবং নিজের মুখে খাবারও গ্রহণ করছেন। হাসপাতালে শুয়েই নচিকেতা নাকি আবার গানবাজনার প্রসঙ্গ তুলছেন। সহকারী আর্যদেব হাসতে হাসতে বলেন, “দাদা তো এখনই স্টেজে ফিরতে চান। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট করে দিয়েছেন-এখনই অতিরিক্ত পরিশ্রম বা অনুষ্ঠান করা চলবে না, তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।”

শনিবার গভীর রাতে হঠাৎই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট (Nachiketa Chakraborty)
শনিবার গভীর রাতে হঠাৎই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় নচিকেতার (Nachiketa Chakraborty)। অতিরিক্ত ঘামতে থাকায় পরিবার চিন্তিত হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা করে জানান, তাঁর হার্টে ব্লকেজ তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সম্মতি পাওয়া মাত্রই অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফলভাবে স্টেন্ট বসানোর পর থেকেই ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন গায়ক।

আরও পড়ুন: Babri Masjid: বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে অনুদানের ঢল, দানবাক্সে অনুদান এল কত?
চিকিৎসকদের মতে, নচিকেতা সাম্প্রতিক সময়ে পরপর অনুষ্ঠান করছিলেন। অতিরিক্ত পরিশ্রমের চাপ তাঁর শারীরিক সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তাই ভবিষ্যতে তাঁকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানিয়েছেন তারা।


