Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুচমুচে আর চিজে ভরপুর নাচোস এখন (Nachos Recipe) ঘরোয়া আড্ডার অন্যতম জনপ্রিয় খাবার। খুব কম সময়েই বানানো যায় এই সুস্বাদু স্ন্যাকস। বাড়িতে অতিথি এলে কিংবা সন্ধ্যার ক্ষুধা মেটাতে সহজেই তৈরি করতে পারেন এই রেসিপি।
বানাবেন কীভাবে? (Nachos Recipe)
প্রথমে একটি বড় বাটিতে ১ কাপ ময়দা, (Nachos Recipe) আধ কাপ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, লাল লঙ্কাগুঁড়ো এবং ১ চামচ তেল মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করুন। এরপর পাতলা করে বেলে ত্রিভুজ আকারে কেটে নিন। কড়াইতে তেল গরম করে নাচোসগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
গ্রেভি বানান
এবার তৈরি করুন টপিং। একটি প্যানে সামান্য মাখন গরম করে তাতে কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও সেদ্ধ ভুট্টা হালকা ভেজে নিন। চাইলে সামান্য গোলমরিচ ও ওরেগানো দিতে পারেন। এরপর একটি বেকিং ট্রেতে নাচোস সাজিয়ে তার উপর সবজির মিশ্রণ ছড়িয়ে দিন। উপরে প্রচুর গ্রেট করা চিজ ছড়িয়ে ওভেনে ৫ মিনিট বেক করুন যাতে চিজ গলে যায়।
আরও পড়ুন: Suspended Three IPS: আরজি কর কাণ্ডে স্ক্যানারে রাজ্যের তিন আইপিএস, সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
ওভেন না থাকলে ঢাকনা দিয়ে প্যানেও চিজ গলিয়ে নেওয়া যায়। শেষে টমেটো সস, মেয়োনিজ বা সালসা সস দিয়ে পরিবেশন করুন। চাইলে জালাপেনো বা ধনেপাতা দিয়েও সাজাতে পারেন। গরম গরম এই নাচোস খেতে যেমন মজাদার, তেমনই বাচ্চা থেকে বড় সবাইয়ের মন জয় করবে সহজেই।


