Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যারা অলস, যারা বেকার তারা ককরোচ (Cockroach Janata Party)। এই মন্তব্যের পর আত্মপ্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। মিম হিসেবে আত্মপ্রকাশ হলেও চায়ের ঠেক হোক বা বাসের সিট, সর্বত্র একই কথা। অভিজিৎ দীপকের এই নবনির্মিত পার্টি যথেষ্ট ছাপ ফেলেছে জনতার মনে।
ইস্তেহারের প্রতিশ্রুতি (Cockroach Janata Party)
মাত্র কয়েকদিন হল আত্মপ্রকাশ (Cockroach Janata Party)। তার মধ্যেই ভারতের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসকেও হার মানিয়ে দিয়েছে। ককরোচ পার্টির ফলোয়ার বাড়ছে হুড়মুড়িয়ে। মহুয়া মৈত্র, রাহুল গান্ধী, ধ্রুব রাঠী, অরবিন্দ কেজরিওয়ালও পরোক্ষ সমর্থন করেছে এই পার্টিকে। কিন্তু অলস মানুষের কণ্ঠস্বর হিসেবে দল তো তৈরী হল, কিন্তু ইস্তেহারের প্রতিশ্রুতি থাকবে কী কী?
আরও পড়ুন: Swastika Parambrata: ‘রগড়ানি দিবস’ নিয়ে বিতর্ক! পরম-স্বস্তিকার বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ
ইস্তেহারে যা যা লেখা-
১. দল পরিবর্তনের পর সাংসদ বা বিধায়করা আর ভোটে দাঁড়াতে পারবে না। ২০ বছর থাকবে এই নিষেধাজ্ঞা।
২. আসনসংখ্যা বাড়বে না, কিন্তু মহিলাদের ৫০% সংরক্ষণ দরকার
৩. রাজ্যসভায় জায়গা পাবেন না অবসর প্রাপ্ত বিচারপতিরা
৪. বৈধ ভোটারের নাম বাদ গেলে বিপদে পড়তে পারেন
৫. CBSE তে ইচ্ছে মত টাকা নিয়ে পুনর্মূল্যায়ন করা যাবে না
৬. নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে
এখনই রাজনৈতিক ভাবে রাজনীতির কঠোর ময়দানে নামছে না ‘আরশোলা’ পার্টি। মূলত অনলাইন মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে তারা।


