Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিদেশ সফরের পথে ফের নতুন মাইলফলক। ভারতের প্রধানমন্ত্রীকে ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’-এ ভূষিত করলেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। বৃহস্পতিবার এই সন্মান গ্রহণের পর মোদি নিজেই সামাজিক মাধ্যমে লেখেন, “এটি দু’দেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত-ওমানের সম্পর্ক বহু পুরনো।”
২৯ নাগরিক সম্মান লাভ মোদির(Narendra Modi)
সোমবার থেকে শুরু হওয়া মোদির(Narendra Modi) বিদেশ সফর ইতিমধ্যেই বেশ আলোচিত। প্রথমেই তিনি জর্ডনে পৌঁছন এবং পরে ইথিওপিয়ায় গিয়েছেন। সেখানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি তাঁকে সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ প্রদান করেছিলেন। এবার ওমানের এই সম্মান যোগ হওয়ায় বিদেশি রাষ্ট্র থেকে ভারতের প্রধানমন্ত্রী মোট ২৯টি নাগরিক সম্মান লাভ করলেন।
সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আপ্লুত মোদি(Narendra Modi)
ওমানে পৌঁছনোর পর মোদি(Narendra Modi) সুলতান হাইথাম বিন তারিকের হাতে সন্মান গ্রহণ করেন। অনুষ্ঠানের পর তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আমি আপ্লুত। ওমানের সুলতান এবং দেশটির নাগরিকদের জন্য আমার কৃতজ্ঞতা। এটি ভারত-ওমানের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক।”
৭০ বছর পূর্ণ ভারত-ওমানের সম্পর্ক
এবছর ভারত-ওমানের সম্পর্কে ৭০ বছর পূর্ণ করল। সেই উপলক্ষেই ওমানের রাজধানী মাসকটে পা রেখেছেন প্রধানমন্ত্রী। দেশ দুটির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রে সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিশেষ বার্তা দিয়েছেন। এই সফর দু’দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সমৃদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, বিদেশি রাষ্ট্রগুলি থেকে সম্মান পাওয়ার এই ধারাবাহিকতায় মোদি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং রাষ্ট্রসংঘের মধ্যে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছেন। বিশেষজ্ঞদের মতে, এমন সম্মান দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের মর্যাদা বৃদ্ধি করছে।
আরও পড়ুন: Japan Wind Phone: মৃত প্রিয়জনের সঙ্গে কথা বলার ফোন, এও কি সম্ভব!


