Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যারি বুচ উইলমোর ছিলেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সঙ্গে যুক্ত। সুনীতা উইলিয়ামসের সঙ্গী ছিলেন মহাকাশে। তাঁরা মহাকাশে আটকে ছিলেন ন’মাস (NASA Astronaut)।
অবসরে মহাকাশচারী (NASA Astronaut)
২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে ফায়ার এসেছেন সুনীতা উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামসকে যখন প্রশ্ন করা হয় মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে তিঁনি জবাবে বলেছিলেন, মহাকাশ থেকে ভারতকে দেখতে লাগে ‘চমৎকার, অপরূপ’ (NASA Astronaut)।

আটদিনের জন্য তাঁরা মহাকাশ সফরে গিয়ে আটকে পড়েন এবং ফিরে আসেন ন’মাস পর। সুনীতা উইলিয়ামসকে নিয়ে চর্চা হলেও আপনি কি জানেন সেই সময় তাঁর সঙ্গী হিসেবে ছিলেন আর এক মোকাশ্চারী ব্যারি বুচ উইলমোর। তিঁনি ছিলেন সুনীতা উইলিয়ামসের সবসময়ের সঙ্গী। ২৫ বছরের কর্মজীবন ব্যারি বুচ উইলমোর। মহাকাশ গবেষণার ক্ষেত্রে পরিচিত নাম ব্যারি বুচ উইলমোর (NASA Astronaut)।
আমেরিকার নৌবাহিনীর টেস্ট পাইলট হিসেবে যুক্ত ছিলেন ব্যারি, নৌবাহিনী ছাড়াও ব্যারি যুক্ত ছিলেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সঙ্গে। নৌবাহিনীতে হোক বা মহাকাশে রওনা ব্যারি তাঁর জীবনে ছুঁয়েছেন একের পর এক উচ্চতা।

তবে প্রচারের আলো থেকে দূরে থাকা ব্যারি খবরের শিরোনামে আসেন যখন তিঁনি মহাকাশচারী সুনীতার সঙ্গে মহাকাশে রওনা দেন। মাত্র আট দিনের জন্য সেই যাত্রা হলেও আন্তর্জাতিক মহাকাশ-এ প্রায় ন’মাস আটকে পড়েন দুজনে। এতদিন থাকার ফলে তাঁদের স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। স্বাভাবিক ভাবেই সবাই চিন্তিত হয়ে পড়ে সকলে। কিন্তু অবশেষে ২০২৫ সালের ১৮ মার্চ SpaceX-এর মহাকাশযানে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয় সুনীতা ও ব্যারিকে (NASA Astronaut)।
আরও পড়ুন: Job News: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সামনেই চাকরির সুযোগ
মহাকাশের প্রতি এই টানের কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে ব্যারি তাঁর সৃষ্টির প্রতি আকর্ষণের কথা উল্লেখ করেন। তিঁনি আরো জানান যে ছোট থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকা এবং আকর্ষণ অনুভব করে তাঁর মহাকাশ যাত্রার কারণ। তিনি সেই বক্তব্যে পৃথিবীর সৌন্দর্যের কোথাও উল্লেখ করতে ভোলেন নি।
মহাকাশ থেকে ফিরে আসার কয়েকমাসের মধ্যেই ব্যারি অবসর ঘোষণা করেন। ৬২ বছর বয়সি ব্যারি তাঁর ২৫ বছর চারটি ভিন্ন ভিন্ন মহাকাশযান উড়িয়ে, মহাকাশে ৪৬৪ দিন কাটিয়ে NASA থেকে অবসর নিচ্ছেন। NASA-র তরফ থেকে তাঁর এই কাজের জন্য ব্যারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে NASA, ব্যারিকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন NASA-র বাকি সদস্যরা (NASA Astronaut)।


